• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগে নরম বিএনপি! বাংলাদেশের রাজনীতি কোন অঙ্কে এগোচ্ছে?

আওয়ামী লীগে নরম বিএনপি! বাংলাদেশের রাজনীতি কোন অঙ্কে এগোচ্ছে?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জিতে ক্ষমতা দখল করলে বাংলাদেশের মাটিতে প্রতিশোধের রাজনীতি আর করবে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সভায় এমনই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে’। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফকরুল। তাঁর বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হতেই বাংলাদেশের রাজনীতি তোলপাড় হতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব খাটিয়ে ‘প্রতিশোধের রাজনীতি’ করার জন্য সরাসরি জামায়াতে ইসলামির দিকেই আঙুল তুলেছেন মির্জা ফকরুল। যদিও আওয়ামী লীগকেও ঠুকেছেন তিনি। কিন্তু তাঁর মূল লক্ষ্য ছিল জামাত শিবিরই। কারণ, ইদানিং জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাংলাদেশের রাজনীতিতে মূল আলচ্য বিষয়। জামাত পিআর-গণভোট চায়। আর বিএনপি তা মানতে নারাজ, তাঁরা দ্রুত জাতীয় নির্বাচন চায়। যা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক শক্তি এখন আমনা-সামনা হয়েছে। কিন্তু আচমকাই মোড় ঘুরে যায় পরিস্থিতি। মঙ্গলবার রাতেই মির্জা ফকরুলের মন্তব্য নিয়ে পাল্টা বিবৃতি জারি করে বিএনপি।
বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলামের স্বাক্ষর করা এক বিবৃতি দিয়েছেন মহাসচিব মির্জা ফকরুল আলমগীর। তাতে বিএনপির মহাসচিব দাবি করেছেন, ‘আজ ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। মির্জা ফকরুলের আরও দাবি, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে, আমরা তুলে নিব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। এমনকি তিনি গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনগণকে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানেরর পরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম হয়তো সেই কথাই বলতে চেয়েছেন।
বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতোই প্রাচীন এক রাজনৈতিক দল। তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি জামাতের থেকেও বেশি। জামাত প্রধানত রাজনৈতিক দল ছিল না। অনেক পরে তাঁরা রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করেছে। তাই বিএনপি জানে, নির্বাচন পরবর্তী স্থায়ী সরকারে এলে তাঁদের অনেকাংশেই আন্তর্জাতিক চাপ সামলাতে হবে, যা এখন মুহাম্মদ ইউনূসের সরকারকে সামলাতে হয় না। নির্বাচিত সরকারের জবাবদিহিতা অনেক বেশি। তাই বরাবরই তাঁরা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে। এমনকি কোনও রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও তাঁরা নরম মনোভাব দেখিয়েছে।
অনেকেই মনে করছেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে পরিচিত জামাতকেই মূলত নিশানা করতে চাইছে বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, ‘‘জামায়াতে-সহ কয়েকটি দল জোর-জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়। এসব আমরা মেনে নেব না’’। এই ‘কয়েকটি দল’ বলতে জামাতের সহযোগী সাতটি সংগঠন ছাড়াও ছাত্রদের দল এনসিপিকেও বিদ্ধ করেছেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, মির্জা ফকরুলের মতো পোড় খাওয়া দীর্ঘদিনের রাজনীতিবিদ, সকালে একটি মন্তব্য করে রাতে পাল্টে ফেলছেন, এটা খুবই আশ্চর্যের। আসলে তিনি মুখ ফস্কে সত্যিটাই বলে ফেলেছিলেন। নেত্রী খালেদা জিয়ার সুরেই তা বলেছিলেন। কিন্তু এই মুহূর্তে এই মন্তব্য করায় চাপে পড়ে গিয়েছিল দল। তাই পাল্টা বিবৃতি দিয়ে আপাতত গণমাধ্যমের ঘাড়ে দোষ চাপালেন। আসলে বিএনপি মূল স্রোতের রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গেই লড়তে চায়, জামাত বা এনসিপির সঙ্গে নয়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশে খেলা শুরু করে দিল আওয়ামী লীগ সামনে আরও ‘কঠিন সময়’ ইউনূসের

Next Post

দিল্লি বিস্ফোরণের শিকড় বাংলাদেশ-তুরস্কে? তদন্তকারীদের হাতে চমকে দেওয়ার মতো তথ্য

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
31
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দিল্লি বিস্ফোরণের শিকড় বাংলাদেশ-তুরস্কে? তদন্তকারীদের হাতে চমকে দেওয়ার মতো তথ্য

দিল্লি বিস্ফোরণের শিকড় বাংলাদেশ-তুরস্কে? তদন্তকারীদের হাতে চমকে দেওয়ার মতো তথ্য

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি