• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি রুখতে বঙ্গোপসাগরে ভারত-চিনের যৌথ নজরদারি

সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি রুখতে বঙ্গোপসাগরে ভারত-চিনের যৌথ নজরদারি

administrator by administrator
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
107
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই মুহূর্তে বিশ্ব বাণিজ্যের সামুদ্রিক রুটগুলির মধ্যে একমাত্র বঙ্গোপসাগরেই মার্কিন আধিপত্য নেই। এমনকি চিনও এই অঞ্চলে খুব একটা ঘেঁষতে পারে না। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগীয় এলাকায় একমাত্র ভারতের আধিপত্য ছিল এতদিন। কিন্তু গত বছর বাংলাদেশে শেখ হাসিনার বিদায় এবং মুহাম্মদ ইউনূসের ক্ষমতালাভের পর থেকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি অনেকটা পাল্টে গিয়েছে। বঙ্গোপসাগরে নিজেদের অস্তিত্ব কায়েম করতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অতি উৎসাহী। সেই সঙ্গে চিনও বঙ্গোপসাগরে তাঁদের নজরদারি বাড়িয়েছে। আর সবটাই হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কে শিথিলতা আসার পর। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে মার্কিন গতিবিধি বাড়তেই চিন কার্যত ঝাঁপিয়ে পড়েছে এই অঞ্চলে।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের অন্যতম কারণ হিসেবে দেখা হয় সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটি নির্মান করা। বিগত জো বাইডেন প্রশাসন শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করছিল বাংলাদেশের দক্ষিণপ্রান্তে সেন্ট মার্টিন দ্বীপটি পাওয়ার জন্য। কিন্তু হাসিনা দেশের সার্বভৌমত্ব হারাতে নারাজ ছিলেন। দাবি করা হয়, ভারত ও চিনের পরামর্শেই তিনি মার্কিন দাবি অগ্রাহ্য করছিলেন। যদিও তাঁর পরিণতি মারাত্মক হয় হাসিনার পক্ষে। গদিচ্যুত হন তিনি এক ভয়ানক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। যার নিয়ন্ত্রক ছিল মার্কিন ডিপ স্টেট ও পাকিস্তানের আইএসআই। এর পর মুহাম্মদ ইউনূস, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল তিনি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে মার্কিন আধিপত্য বাড়তে থাকে। আর পাক সেনা ও গুপ্তচর সংস্থা জামাতের হাত ধরে বাংলাদেশে নিজেদের আধিপত্য বাড়াতে শুরু করে। যদিও বাংলাদেশে মার্কিন আধিপত্যকে কড়া নজরে রাখতে শুরু করেছিল চিন। কারণ, যদি সেন্ট মার্টিন বা কক্সবাজারে মার্কিন ঘাঁটি তৈরি হয়ে যায়, তাহলে সেটা চিন ও ভারতের পক্ষে হবে বিপজ্জনক। সেই লক্ষ্যেই বঙ্গোপসাগরে কড়া নজরদারি শুরু করেছে চিনা গুপ্তচর জাহাজ ও সাবমেরিন।

বিগত কয়েকমাসে ভারতীয় নৌসেনা এবং নজরদারি উপগ্রহ বেশ কয়েকটি রহস্যজনক সিগনাল পেয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায়। সেগুলি যে বাণিজ্যিক কোনও জাহাজ থেকে আসেনি, সে ব্যাপারে নিশ্চিত আধিকারিকরা। সেই সিগনাল কোনও সাবমেরিনের হতে পারে। একটি ফরাসি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা বেশ কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে একটি “লুকানো” চিনা জাহাজের উপস্থিতির খবর দিয়েছিল ভারতীয় নৌসেনাকে। সামুদ্রিক নজরদারি এবং ডোমেন সচেতনতার জন্য মহাকাশ-ভিত্তিক রেডিও-ফ্রিকোয়েন্সি সনাক্তকরণে বিশেষজ্ঞ ফরাসি কোম্পানিটি জানিয়েছে, চিনা গবেষণা জাহাজের উপস্থিতি। চিনা জাহাজটি ডার্ক মোডে ছিল। কিন্তু ফরাসি নজরদারি সংস্থা এবং ভারতের স্যাটেলাইটগুলি সেই জাহাজের সিগনাল ট্র্যাক করে নেয়। গত ১৪ মাসে চিনা কর্মকর্তারা বাংলাদেশি রাজনীতিবিদদের সাথে কমপক্ষে সাতটি উচ্চ-প্রোফাইল বৈঠক করেছেন। অপরদিকে পাকিস্তানের প্রতিপক্ষদের সাথে ২২টি হাই-প্রোফাইল বৈঠক করেছেন। সেটা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি।

যদিও বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্যারিফ যুদ্ধ শুরু করলেন। আর তাতেই পাল্টে গিয়েছে ভূ-রাজনৈতিক চিত্র। এই আবহে রাশিয়ার মধ্যস্থতায় চিন ভারতের কাছাকাছি চলে এসেছে। এই তিন দেশের অক্ষ বুঝতে পেরেছে মার্কিন আধিপত্য রুখতে তাঁদের একযোগে কাজ করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের একটি দ্বীপ কোকো আইল্যান্ডে চিন সামরিক ঘাঁটি তৈরি করেছে। এবার সেই কোকো আইল্যান্ডের খুব কাছেই ভারত একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি করছে গ্রেট নিকোবর দ্বীপে। সেখানে ভারত একটি গভীর সমুদ্র বন্দরও তৈরি করতে চলেছে। ফলে বঙ্গোপসাগরে আধিপত্য বজায় রাখতে ভারত ও চিন এখন একযোগে কাজ করতে পারে। আর সেই কারণেই চিনা গবেষণা জাহাজ টহল দিচ্ছে বঙ্গোপসাগরে। লক্ষ্য চট্টগ্রামে আসা মার্কিন জাহাজ বা মার্কিন গতিবিধি সম্পর্কে খোঁজখবর করা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের ক্ষমতায় এখন কে? ইউনূস-ওয়াকার, নাকি অন্য কেউ!

Next Post

হাসিনার ফাঁসি হবে? ট্রাইবুনালে যা চলছে সবটাই নাটক

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হাসিনার ফাঁসি হবে?  ট্রাইবুনালে যা চলছে সবটাই নাটক

হাসিনার ফাঁসি হবে? ট্রাইবুনালে যা চলছে সবটাই নাটক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি