• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার ফাঁসি হবে?  ট্রাইবুনালে যা চলছে সবটাই নাটক

হাসিনার ফাঁসি হবে? ট্রাইবুনালে যা চলছে সবটাই নাটক

administrator by administrator
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
48
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক ও পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা চলছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলিতে যে শুনানি চলছে তাতে বাংলাদেশের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বাকিদের ফাঁসি চাইলেন। এরমধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কয়েকজন আমলা। উল্লেখ্য ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ মামলাটির বিচার চলছে। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

বৃহস্পতিবার প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ওয়াইডস্প্রেড অ্যাটাক’ কিংবা ‘সিস্টেমেটিক অ্যাটাক’ যেকোনো একটি প্রমাণিত হলেই মানবতাবিরোধী অপরাধ ‘প্রমাণিত’ হয়। আর তারা এটাই প্রমাণ করতে ব্যস্ত। তাঁর যুক্তি ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, সারা দেশে সব হামলার ব্যাপারে শেখ হাসিনা সম্পূর্ণভাবে জানতেন। তাজুল ইসলাম দাবি করেন, শেখ হাসিনা নিজেই সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন। তাই তাঁর ও অন্যান্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হওয়ায় বাঞ্ছনীয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার কি ফাঁসি হবে?  উল্লেখযোগ্য, একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত, এমনটাই দাবি করেছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

ঘটনা হল যখন কোনও দেশে রাষ্ট্রযন্ত্র যখন কোনও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চায় আর যদি তথ্য প্রমাণ সেই অভিযুক্তের বিরুদ্ধে থাকে, তাহলে ফাঁসি বা ওই জাতীয় শাস্তিই দেয় আদালত। আর বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রভাবিত, সেটা সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বারেবারেই দাবি করছেন। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলাতেই শেখ হাসিনা-সহ বাকি অভিযুক্তের ফাঁসি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। যদিও এর মধ্যে সাবেক পুলিশ প্রধান তথা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কারণ, সাবেক আইজিপি এই মুহূর্তে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হচ্ছেন। ফলে তাঁর বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে বলেই জানাচ্ছেন আইন বিশেষজ্ঞরা।

আমরা তর্কের খাতিরে ধরে নিতেই পারি, শেখ হাসিনার ফাঁসির নির্দেশ হল। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি অনুযায়ী শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসির আদেশ হল। তাহলেও কি হাসিনার ফাঁসি কার্যকর হবে?  কারণ, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের আশ্রয়ে রয়েছেন। তাঁকে যে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না, সেটা কার্যত নিশ্চিত। আবার বাংলাদেশেরই সাবেক সেনাকর্তাদের একাংশ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বৈধতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন। একই প্রশ্ন ভারতেরও।

যে ট্রাইবুনাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতা বিরোধীদের বিচারের উদ্দেশ্যে চালু করা হয়েছিল। সেখানে কিভাবে সাবেক প্রধানমন্ত্রীকে বিচার করা সম্ভব। আবার যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, যারা উড়ে এসে জুড়ে বসেছেন বাংলাদেশের মসনদে, তাঁরা কিভাবে আইন প্রণোয়ন করতে পারে? ফলে মুহাম্মদ ইউনূসের জারি করা অধ্যাদেশগুলির বৈধতা নিয়েই প্রশ্ন আছে। এই মর্মে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসির আদেশ হলেও তা নিয়ে প্রশ্ন থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, অন্তর্বর্তী সরকার হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে যা যা করছেন, তা কার্যত লোক দেখানো। তা কেবলমাত্র নিজেদের পিঠ বাঁচাতে আর জামাত-এনসিপিকে রাজনৈতিক জমি তৈরি করে দিতে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি রুখতে বঙ্গোপসাগরে ভারত-চিনের যৌথ নজরদারি

Next Post

১৯৭১-য়ে জন্মে ইউনূসের হাতে মৃত্যু! ধ্বংসের পথে বাংলাদেশ। কবরে চলে গেল জুলাই সনদ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
১৯৭১-য়ে জন্মে ইউনূসের হাতে মৃত্যু! ধ্বংসের পথে বাংলাদেশ। কবরে চলে গেল জুলাই সনদ

১৯৭১-য়ে জন্মে ইউনূসের হাতে মৃত্যু! ধ্বংসের পথে বাংলাদেশ। কবরে চলে গেল জুলাই সনদ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি