• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভয়ঙ্কর জ্বালানি সংকটের মুখে বাংলাদেশ  বাঁচতে ভরসা শুধুমাত্র ভারত!

ভয়ঙ্কর জ্বালানি সংকটের মুখে বাংলাদেশ বাঁচতে ভরসা শুধুমাত্র ভারত!

Sumana Sarkar by Sumana Sarkar
1 month ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে প্রবলভাবে জ্বালানি সংকট হতে পারে কয়েকটি দেশের। সেটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এইবার বাংলাদেশের ক্ষেত্রে সেটা সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশে জ্বালানি সংকট কাটাতে বিকল্প জ্বালানির উৎস খুঁজছে বিএনপি সরকার। ভারতের সহযোগিতা চাইছে ঢাকা। এদিকে ১৮ মাস ধরে মুহাম্মদ ইউনূস সরকার ভারত বিরোধী অবস্থান প্রতিষ্ঠা করে গিয়েছেন পদ্মাপাড়ে। এমনকি ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় দূতাবাসের ইঁট খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু এখন যখন ভারতের শরনাপন্ন হল বাংলাদেশ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ট্রোল করা হচ্ছে। শুধু তাই নয়, এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও তারাও খানিকটা ভারত বিরোধী মনোভাব নিয়ে চলত। সেটা নিয়েও ট্রোল করা হচ্ছে পুরনো ভিডিও খুঁজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নও উঠছে, যে বাংলাদেশের ভারত বিরোধীতা কি এবার উবে গেল?

কিছুদিন আগে জানা গিয়েছিল, বাংলাদেশের কাছে মাত্র ১৪ দিনের জ্বালানি মজুত রয়েছে। অর্থাৎ একটা ভয়াবহ সংকট তৈরি হতে যাচ্ছে। এদিকে সামনেই ঈদ। একটি কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তাই জ্বালানির সহযোগিতা চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। এরমধ্যে ভারত থেকে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রস্তাব। আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তির আলোকে নিয়মিত ডিজেলের যোগান চায় ঢাকা। পরিসংখ্যান বলছে, আসামের এনআরএল থেকে ২০২৩ সালে আমদানি করা হয়েছে, ৩৫ হাজার ৭১৮ টন ডিজেল। ২০২৪ সালের ২৮ হাজার ২০৪ টন। ২০২৫ সালে ১ লক্ষ ২৪ হাজার ২১৬ টন। ১৫ বছর মেয়াদের চুক্তির আওতায় চলতি বছরে আমদানির কথা আরও ২ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল। একাধিক সূত্র বলছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে, সরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশের সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানি চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যেই প্রণয় ভার্মা ইতিবাচক সাড়াও দিয়েছেন। অর্থাৎ ভারত সাহায্য করবে প্রতিবেশী দেশকে। জ্বালানি সংকট মেটাতে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পাইপ লাইনের সর্বোচ্চ সদ ব্যবহার করতে চায় ঢাকা। ইতিমধ্যেই বাংলাদেশে এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব নাকি দেওয়া হয়েছে। ১২০০ টাকা থেকে ৪১০ টাকা বাড়িয়ে ১৬০০ টাকার বেশি করার প্রস্তাব। অর্থাৎ জনজীবনে যে কতটা প্রভাব ফেলতে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা যেমন ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলবে, তেমনই মানুষের দৈনিক জীবনযাত্রায়।

যখন ভারতের থেকে সহযোগিতা চাইছে বাংলাদেশ, তখন দেখা যাচ্ছে, পুরনো কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেমন রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সময়, তাঁর স্ত্রীর ভারত থেকে কেনা একটি শাড়ি প্রকাশ্যে পুড়িয়ে দিয়ে প্রতিবাদ করেছিলেন। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির এই সহযোগিতা চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী, যিনি গত ১৮ মাস লুকিয়ে ছিলেন, হঠাৎ তিনি মার্চ মাসে প্রকাশ্যে এসেছেন। তিনি একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ভারতের থেকে যখন তেল আমদানি চলছে, তখন ভারত বাংলাদেশের দেড়শ কিলোমিটার এই পাইপ লাইন তৈরি, যেটা আওয়ামি লীগ সরকার করেছে, এই পাইপ লাইনের উপর বাংলাদেশ ভরসা করতে পারে। অর্থাৎ শুধুমাত্র ডিজিট্যালই নয়, দেশের অন্দরেও অনেকে এটা নিয়ে কটাক্ষ করছে। কেউ কেউ বলছেন, বাংলাদেশের এই সংকটকালে যখন ভারতের সহযোগিতা তারা পাচ্ছে, এবং ভারতও সহযোগিতার হাত বাড়িয়ে দিচছে, তখন এই কটাক্ষ, পাল্টা কটাক্ষের ঊর্ধ্বে উঠে বিষয়টি সমর্থন করা উচিত।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত তুলে দিল হাদির হ*ত্যাকারীদের চরম বিপদে পড়ল কারা?

Next Post

ইসরায়েলকে জব্দ করতে বাংলাদেশকে পাশে চাইছে ইরান?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
30
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
26
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
32
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
42
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
23
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
29
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
48
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
16
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইসরায়েলকে জব্দ করতে বাংলাদেশকে পাশে চাইছে ইরান?

ইসরায়েলকে জব্দ করতে বাংলাদেশকে পাশে চাইছে ইরান?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি