• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাদির খু’নিরা ভারতে ধরা পড়ায় প্রবল আতঙ্কে হাসনাত-সারজিসরা!

হাদির খু’নিরা ভারতে ধরা পড়ায় প্রবল আতঙ্কে হাসনাত-সারজিসরা!

Raja Majumder by Raja Majumder
1 month ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বেশ কয়েকদিন ধরেই তাঁদের দিকে নজরদারি রাখছিলেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ভারত-বাংলাদেশের বনগাঁ সীমান্তের কাছে একটি গ্রামে হানা দেয় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনই বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত বলে পরে জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। উল্লেখ্য, গত ডিসেম্বরে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশজুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কার্যত উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার নানাভাবে চেষ্টা করেছিল হাদি হত্যার দায় ভারতের উপর চাপাতে। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চ, এনসিপি-সহ একাধিক সংগঠন হাদি হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলেই সরাসরি অভিযোগ জানাতে থাকে। একটা সময় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। একবার এমন দাবিও করা হয়েছিল যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে। কিন্তু প্রথম থেকেই ভারত সরকার এই দাবিগুলি অস্বীকার করে এসেছে। এবার তাঁরা ভারত থেকেই গ্রেফতার হল। ফলে ঢাকা পুলিশের দাবি কার্যত মান্যতা পেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

এখন প্রশ্ন হচ্ছে, এবার ভারত কি করবে? বিশ্লেষকদের মতে, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের পর ভারতের উচিত পরবর্তী তদন্তে পূর্ণ সহযোগিতা করা। কারণ, হাদিকে হত্যার পেছনে কাদের কাদের হাত ছিল তা সামনে আসা প্রয়োজন।‌ জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের জেরায় ইতিমধ্যেই দুই ধৃত মুখ খুলেছে। একাধিক সূত্র জানাচ্ছে হাদিকে হত্যার আসল উদ্দেশ্য ছিল ভোটের আগে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা। যাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেওয়া যায়। ফলে এই দুজনকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া যায়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। খেয়াল করলেই বোঝা যাবে, জামাত-এনসিপি হাদি হত্যা নিয়ে এত সরব ছিল, তাঁরা এখন মুখে কুলুপ এঁটেছেন। অর্থাৎ, হাদির খুনিরা ধরা পড়ায় আতঙ্কিত এনসিপি।

অপরদিকে, বাংলাদেশের তারেক রহমান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ধৃত‌ দুই দুষ্কৃতিকে দ্রুত হেফাজতে চাইছে বাংলাদেশ সরকার। সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার ঢাকায় বলেছেন, সরকার কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। একই কথা বলেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। তিনি জানিয়েছেন হাদি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সক্রিয়। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। বন্দি-বিনিময় চুক্তির আওতায় তাঁদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।

কূটনৈতিক সূত্রের খবর, ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত দুই দুষ্কৃতিকে গ্রেফতারের বিষয়ে কিছু জানানো হয়নি। তবুও কলকাতার উপ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার শিকদার মহম্মদ আশরাফুর রহমানের অফিস রবিবার রাতেই সক্রিয় হয়েছে। ধৃত দুজনকে হেফাজতে পাওয়া বা জেরা করার জন্য ভারত সরকারের কাছে কনস্যুলার এক্সেস চেয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসে তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামের ধৃত দুই দুষ্কৃতীকে ভারতীয় গণমাধ্যম শরিফ ওসমান বিন হাদির সন্দেহভাজন হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে। তাঁদের বিষয়ে কনস্যুলার এক্সেস দেওয়া হোক। ওয়াকিবহাল মহল বলছে, এ বিষয়ে ভারত সরকারের উচিৎ হবে দ্রুত ব্যবস্থা নেওয়া। তবে ভারতীয় গোয়েন্দারা এবং পুলিশ আধিকারিকরা প্রথমেই নিশ্চিত হতে চাইবেন এই দুজনই ওসমান হাদির হত্যাকারী কিনা। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করার পর ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট যাবে। তারপরই মূল সিদ্ধান্ত নেবে ভারত সরকার। এতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু হাদি হত্যার বিচারে ভারত যদি তারেক রহমান সরকারকে পূর্ণ সহযোগীতা করে, তাহলে তা দুই দেশের সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের। কষ্টে ভারত বিরোধীরা!

Next Post

বাংলাদেশ কী ইরানের মতো যু’দ্ধ করতে পারবে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
42
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশ কী ইরানের মতো যু’দ্ধ করতে পারবে?

বাংলাদেশ কী ইরানের মতো যু’দ্ধ করতে পারবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি