• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লি থেকে হাসিনার বিরাট চমক। লড়াইয়ের ময়দানে তুরুপের তাস পুত্র জয়

দিল্লি থেকে হাসিনার বিরাট চমক। লড়াইয়ের ময়দানে তুরুপের তাস পুত্র জয়

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাজনীতিতে অভিজ্ঞরা সময় বুঝে মুখ খোলেন। সময় বুঝে আস্তিনের নীচে লুকিয়ে রাখা ট্রাম্পকার্ড বের করে খেলা ঘুরিয়ে দেন। কখন কী বিষয়ে বললে সমর্থক থেকে শুরু করে আম আদমির মন জয় করা যাবে সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন, যারা রাজনীতির ময়দানে দীর্ঘদিন ব্যাটিং করে গিয়েছেন। তাদের বক্তব্য প্রতিপক্ষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাঘাত করার আর কোনও সুযোগ থাকে না।
এই গৌড়চন্দ্রিকা হাসিনাকে নিয়ে। দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে রয়েছেন। সেখান থেকে তিনি তাঁর দলীয় কর্মীদের একের পর এক নির্দেশ দিয়ে গিয়েছেন। আর সেই সব নির্দেশে তদারকি সরকার প্রধান পড়েছেন মহা ফাঁপড়ে। সর্বশেষ হাসিনার বক্তব্য শোনা গিয়েছে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সমাবেশে। দিয়েছেন অডিও বার্তা। ‘সেভ ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে তদারকি সরকার প্রধানকে বাক্যবাণে বিঁধেছেন। তিনি উপস্থিত না থাকলেও তাঁর ভাষণ ছিল কঠোর, আবেগপ্রবণ ও আক্রমণাত্মক। তিনি বারবার মুহাম্মদ ইউনূসকে “খুনি ফ্যাসিস্ট”, “সুদখোর”“ক্ষমতালোভী বিশ্বাসঘাতক” বলে আখ্যা দিয়েছেন। ভাষণ শুরু করেন এই বলে যে “আজ বাংলাদেশ এক ভয়াবহ খাদের কিনারে দাঁড়িয়ে ”। ভাষণের এক পর্যায়ে তিনি সংকট উত্তরণে পাঁচ দফা দাবি তুলে ধরেন। সেই পাঁচ দফা দাবি হল – ১) অবৈধ ইউনূস প্রশাসনের অপসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করা, ২) সহিংসতা এবং আইনহীনতার অবসান, ৩) সংখ্যালঘু, নারী ও দূর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, ৪) রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও বিচারকার্যে হয়রানি বন্ধ করা এবং ৫) জাতিসঙ্ঘের মাধ্যমে সাম্প্রতিক ঘটনাবলীর নিরপেক্ষ তদন্ত। সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা – আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সঙ্গে আছে।
হাসিনার এই বার্তায় মেজাজ হারিয়েছেন তদারকি সরকার প্রধান ইউনূস। তার সরকারের তরফে দেওয়া হয়েছে কড়া প্রতিক্রিয়া। তদারকি সরকারের বক্তব্য, হাসিনাকে বলার অনুমতি দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে। তদারকি সরকার চাইছে, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ হোক। কিন্তু দিল্লি সেটা চায় না, চাইছেন না হাসিনা। তাই, বারে বারে তাকে বলার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে।
সকলেই প্রায় নিশ্চিত ছিলেন তদারকি সরকারের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক খেলায় আপাতত কিছুদিনের জন্য ইতি টানবেন। ভোট মিটে গেলে হয়তো তিনি নতুন কোনও কৌশল নেবেন। কিন্তু রাজনীতিতে পোড় খাওয়া নেতাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা অনুমান করা বেশ মুশকিল। হাসিনা তাঁর অন্যতম উদাহরণ। এবার তিনি মাঠে নামালেন পুত্র জয়কে।
কলকাতা বইমেলায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। দীপ হালদার, জয়দীপ মজুমদার, শাহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশআল্লাহ বাংলাদেশ’ বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগদান করেন হাসিনাপুত্র জয়। কী বলেছেন জয়?
কোটা আন্দোলন সম্পর্কে জয়ের মন্তব্য “ কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ন্যায্য ছিল। তবে আওয়ামী লীগ সরকার বহু আগেই কোটা সরিয়ে দিয়েছিল। পরে আদালতের নির্দেশে আবার তা ফেরাতে হয়।” জয়ের কথায়, তাঁর দল বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেয়। আর এই সিদ্ধান্ত যে তাঁর সরকারের একধরনের ব্যর্থতা, সেটা জয় একবাক্যে স্বীকার করে নিয়েছেন।

ADVERTISEMENT

কোটা আন্দোলন পরবর্তীকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বদলে যায়। আর সেই আন্দোলনের জেরে পতন ঘটে হাসিনা সরকারের। বঙ্গবন্ধু কন্যার মতে, সুপরিকল্পিতভাবে তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে, এই আন্দোলনকে দমন করতে মরীয়া হয়ে ওঠে হাসিনা সরকার। তা নিয়ে অতীতে বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে। কলকাতা গ্রন্থমেলায় আয়োজিত ভার্চুয়াল বক্তৃতায় জয় তা নিয়ে মুখ খুললেন। হাসিনাপুত্র বলেন, “আমার মায়ের কথোপকথনের অডিও রেকর্ডিং আদালতে পেশ করা হয়েছে। সেখানে আপনারা শুনতে পাবেন জঙ্গিরা থানায় হামলা করেছে। ওই সময় পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। অনেক নিরপরাধ বিক্ষোভকারী এবং সাধারণ জনতা আক্রান্ত হন। প্রতিটি মৃত্যুই দুর্ভাগ্যজনক। ” তবে এই ক্ষেত্রে তিনি জঙ্গি বলতে তিনি আন্দোলনকারীদের বোঝাচ্ছেন না তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
কথা বলেছেন নির্বাচন নিয়েও। জয় বলেন, “আপনারা জানেন এখন একটা সাজানো নির্বাচন হতে চলেছে। নির্বাচন নয়, সিলেকশন। মৌলবাদী নয়, এমন দলগুলিকে নির্বাসন করা হয়েছে। নির্যাতনের স্বীকার জাতীয় পার্টি। পোস্টাল ব্যালট দিয়ে ভোট বাড়িয়ে নির্বাচন করা হবে। ১৫০-র বেশি ভোট পাবে না বিএনপি। জামাত ১২০টি সিট পাবে। আপনি ভোট দিন বা না দিন এই রেজাল্ট আগে থেকেই নিশ্চিত করা হয়েছে। একক ক্ষমতা আসবে না বিএনপি। ” বাংলাদেশবাসীদের জন্য জয়ের বার্তা – “আমার অনুরোধ আপনারা কেউ ভোট দিতে যাবেন না। বাংলাদেশকে সুরক্ষিত করুন। শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক নয়। সবার জন্য এই বার্তা। সংবিধান রক্ষা করতে চাইলে এটা করুন। ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকার ডিল ফাইনাল

Next Post

বিদায় রজনীতে বিতর্কের আরেক নাম ‘মুহাম্মদ ইউনূস’

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিদায় রজনীতে বিতর্কের আরেক নাম ‘মুহাম্মদ ইউনূস’

বিদায় রজনীতে বিতর্কের আরেক নাম ‘মুহাম্মদ ইউনূস’

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি