• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের নাকের ডগায় চিনের পরমানু পরীক্ষা! মার্কিন রিপোর্টে কাঁপছে দিল্লি?

ভারতের নাকের ডগায় চিনের পরমানু পরীক্ষা! মার্কিন রিপোর্টে কাঁপছে দিল্লি?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দীর্ঘ কয়েক দশকের শৈত্য কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারত ও চীনের সম্পর্ক। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ শুরু হয়েছে। এমনকি দীর্ঘকাল বন্ধ থাকা বিমান যোগাযোগ চালু হয়েছে। পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে তা বোঝাতে চিনের প্রেসিডেন্ট শি জিংপিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে জানিয়েছিলেন ড্রাগন ও হাতি এবার একসাথে নাচবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ যদি একে অপরের হাত ধরাধরি করে বাণিজ্যিক দিক থেকে এগিয়ে যায় তাহলে দুই দেশের অর্থনীতি আরও দৃঢ় হবে বলে ওই চিঠিতে জানিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট। কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা রিপোর্ট সম্প্রতি ফাঁস হয়েছে, তাতে ভারত ও চিনের মধ্যকার দ্বন্দ্ব আরও বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কূটনৈতিক মহলের মতে এটাও একটা ভূ-রাজনৈতিক খেলা। আসুন বিষয়টি একবার বিশদে আলোচনা করা যাক।

ADVERTISEMENT

সম্প্রতি আমেরিকার এক শীর্ষস্থানীয় সরকারি কর্তা দাবি করেছেন, ভারতের নাকের ডগায় গোপনে পারমাণবিক বোমার পরীক্ষা করেছিল চিন। তাও সেটা ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার রক্তক্ষয়ী হাতাহাতির সাত দিন পর। উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মধ্যে হাতাহাতিতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। চিনেরও বহু সেনা হতাহত হয়েছিলেন তবে সেটা বেজিং আজও প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্র ও আন্তর্জাতিক মিডিয়া তথ্য অনুযায়ী চিনের পক্ষে হতাহতের সংখ্যা শতাধিক। সে যাই হোক, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই, গালওয়ান সংঘর্ষের মাত্র এক সপ্তাহ পরে ২২ জুন চিন এই গোপন পারমাণবিক পরীক্ষাটি চালিয়েছিল বলে দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই শীর্ষস্থানীয় কর্তা। যা নিয়ে এখন বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে।
২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তা ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় হিসেবে স্বীকৃত। ভারত ও চীন সীমান্তে দুই দেশের সৈন্যরা অস্ত্র প্রয়োগ করতে পারবে না। এমনই একটি চুক্তি রয়েছে। ফলে সেই সংঘর্ষ হয়েছিল বিনা অস্ত্রে। খালি হাতে বা লাঠি, ইট, পাথর ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়। তাতেই হতাহতের সংখ্যা বিশ্বকে অবাক করেছিল। সম্প্রতি জেনেভায় রাষ্ট্রপুঞ্জের এক সম্মেলনে এই বিস্ফোরক দাবি করেছেন থমাস ডিনানো নামে আমেরিকার এক শীর্ষস্থানীয় অস্ত্র নিয়ন্ত্রণ আধিকারিক। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, চিন ২০২০ সালের ২২ জুন শিনজিয়াং প্রদেশের লপ নুর এলাকায় গোপনে একটি পারমাণবিক বোমার পরীক্ষা করেছিল। এলাকাটি চিন-ভারত সীমান্তের অত্যন্ত কাছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এটা সত্যি হলে তা শুধুমাত্র ভারত নয়, সামগ্রিক ভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক অশনি সঙ্কেত। ওই মার্কিন কর্তার দাবি, চিন ‘ডিকাপলিং’ নামে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছিল সেই পারমাণবিক পরীক্ষা করার জন্য। এই পদ্ধতিতে মাটির অনেক গভীরে বিশাল গহ্বর তৈরি করে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে পরমাণু বোমা ফাটার ফলে যে ভূকম্পন হয়, তার তীব্রতাও কমে যায়। এতে আন্তর্জাতিক নজরদারি সংস্থার রাডারে ধরা পড়ে না। ওই মার্কিন কর্তা এও দাবি করেছেন, চিন যে এমন কিছু করতে পারে তার আঁচ তাঁরা পেয়েছিলেন। কিন্তু ঘটনা হল, এটা ফাঁস হল ছয় বছর পর। যা নিয়ে কূটনৈতিক মহলের একাংশ এবার প্রশ্ন তুলছেন।
আমেরিকার দাবি, আন্তর্জাতিক মহলের নজর এড়াতে এবং ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি’ বা সিটিবিটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ থেকে বাঁচতেই এই গোপন পথ বেছে নিয়েছিল বেজিং। ফলে প্রশ্ন উঠছে, ছয় বছর পরে কেন এই দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র? গালওয়ানের ঘটনা অতীত, বেজিং ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে। ভারত ও চিনের মধ্যে সম্পর্ক এখন অনেকটাই স্থিতিশীল। এই পরিস্থিতিতে আচমকা মার্কিন কর্তার ওই দাবি নতুন করে সন্দেহের বাতাবরণ তৈরি করছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছর জুনে ভারতের অপারেশন সিঁদুরের পর চিন নাকি পাকিস্তানকে তাদের স্যাটেলাইট ইমেজেনারি মাধ্যমে সাহায্য করেছিল। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গালওয়ান সংঘর্ষ এবং তার পরবর্তী উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল চিন। যখন গোটা বিশ্বের নজর ভারত-চিন সীমান্তের দিকে, সেই সুযোগে চিন গোপনে নিজেদের পারমাণবিক সক্ষমতা ঝালিয়ে নিয়েছে। যদিও আমেরিকার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে বেজিং। তাঁদের দাবি, পারমাণবিক শক্তির ক্ষেত্রে আমেরিকা নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং অস্ত্র নিয়ন্ত্রণের দায় এড়াতে চিনের উপরে দোষ চাপাচ্ছে। যদিও ভারত সরকার এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে মনে করা হচ্ছে, এটা ভূ-রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটা প্রচেষ্টা মাত্র।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যমুনায় শেষ আপোষ বৈঠকও ভেস্তে গেল! এবার কী হবে ডঃ ইউনূসের?

Next Post

ভারতের পাল্টা চালে চাপে পড়লেন ইউনূস সাহেব! ঘুরে দাঁড়ানোর উপায় আর নাই…

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের পাল্টা চালে চাপে পড়লেন ইউনূস সাহেব! ঘুরে দাঁড়ানোর উপায় আর নাই…

ভারতের পাল্টা চালে চাপে পড়লেন ইউনূস সাহেব! ঘুরে দাঁড়ানোর উপায় আর নাই...

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি