• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের জন্য সেফ এক্সিট খুঁজতে দোহা উড়ে গেলেন খলিলুর!

ইউনূসের জন্য সেফ এক্সিট খুঁজতে দোহা উড়ে গেলেন খলিলুর!

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে খলিলুর রহমান কাতারের রাজধানী দোহায় তিনবার সফর করেছেন। তবে সেই সফরগুলির কারণ, ফলাফল এবং সেখানে তিনি ঠিক কি করেছেন সেটা নিয়ে ঢাকা খুব একটা উচ্চবাচ্য করেনি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ট সুত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, যে দোহায় অবস্থিত মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেতেই সেখানে গিয়েছিলেন খলিলুর রহমান। গত ১৯ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠকের পর দ্রুত ঢাকা ফিরেছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এর পাঁচদিন পর ২৫ নভেম্বর কাতারের দোহায় একটি “সরকারি” সফরে রওনা হয়েছেন তিনি। যা নিয়ে এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তুমুল কৌতুহল। ভারতের নর্থইস্ট নিউজের দাবি, ২৫ থেকে ২৮ নভেম্বর তিন দিনের জন্য দোহায় থাকবেন। দোহায় তিনি কাদের সাথে দেখা করবেন তা রেকর্ডে না থাকলেও, বাংলাদেশি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তিনি সম্ভবত মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করবেন। তবে তাঁর এই সফরের অনুমোদনের আনুষ্ঠানিক আদেশ ২৪ নভেম্বর জারি করা হয়েছে। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে তাঁর দোহা সফর ঠিক হয়েছে, এবং তিনি চটজলদি ফ্লাইট ধরে ঢাকা ত্যাগ করেছেন। যা আরও কৌতুহল বাড়িয়েছে কূটনৈতিক মহলের।
আরও আকর্ষণীয় বিষয় হল, দোহা মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। যেখানেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বেস রয়েছে। ফলে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের উচ্চতর কর্মকর্তাদের অফিসও রয়েছে দোহায়। যারা গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। খলিলুরের ঘনঘন দোহা যাওয়া তাই বিশেষ গুরুত্ব রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হন। এরপর ২৬ মে তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইট ধরে দোহা যান এবং সেখানে মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। এরপর ২৬ জুলাই প্রথমে দিন দুয়েকের জন্য দোহা এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন খলিলুর রহমান। ২৮শে আগস্ট দোহায় রোহিঙ্গা-রাখাইন মধ্যস্থতা কৌশল নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন কর্তাদের সাথে ওই বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর। সেখান থেকে ঢাকায় ফিরেই তিনি বেজিং সফরে চলে যান। এবারও দিল্লিতে ডোভালের সাথে বৈঠকের পর তিনি দোহা উড়ে গেলেন। কিন্তু কেন?
দোহায় এই ঘন ঘন সফর এবং মার্কিন কর্মকর্তাদের সাথে খলিলুর রহমানের গোপন বৈঠক বাংলাদেশের অভ্যন্তরে এবং ভারতে একাধিক প্রশ্ন উত্থাপন করছে। এবারের তাঁর দোহা যাত্রার একটা কারণ সম্পর্কে বিশ্লেষকরা কার্যত একমত। সম্প্রতি অজিত ডোভালের সাথে তাঁর বৈঠক এবং তাতে বাংলাদেশের জঙ্গি নেটওয়ার্কের উপস্থিতি এবং প্রশিক্ষণ শিবির নিয়ে প্রমানপত্র তুলে দেওয়ার পরই খলিলুর তড়িঘড়ি দোহা ছুটলেন। জানা যাচ্ছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকা থেকে সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান হুমকি সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলেন অজিত ডোভাল। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দুই-তিনটি জেলায় কমপক্ষে ১২টি জঙ্গি শিবিরের অস্তিত্বের প্রমাণ স্বরূপ একাধিক উপগ্রহ চিত্র, জঙ্গিদের কথোপকথনের কল রেকর্ড, ডিজিটাল প্রমান, ছবি, ভিডিও সবই দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এই শিবিরগুলি পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর বিভাগে অবস্থিত বলে জানা গেছে। এমনকি ওই দিনের বৈঠকের দ্বিতীয় পর্যায়ে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বা তাঁর কোনও প্রতিনিধিও। এই জঙ্গি শিবিরাগুলি নিষ্কৃয় করার জন্য আমেরিকাকে পাশে নিয়েই ঢাকাকে চাপ দিয়েছে দিল্লি। যা মুহাম্মদ ইউনূসের কাছে অত্যন্ত অস্বস্তিকর। তাই পরিস্থিতি হালকা করতে এবং আরও কিছুটা সময় চাইতে অথবা এই পরিস্তিতিতে তিনি কি করবেন, সেফ এক্সিট কার থেকে পাবেন এই সমস্ত বিষয়ে আলোচনা করতেই দোহা পাঠানো হয়েছে খলিলুর রহমানকে। ইউনূস বুঝে গিয়েছেন, তাঁর সময় শেষ হতে চলেছে। তাই সেফ এক্সিট প্ল্যান নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালাতে চাইছেন তিনি। খলিলই হল তাঁর ডানহাত। তাই তাঁকেই দোহা পাঠানো হয়েছে সবদিক সামলানোর জন্য।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভারতের হয়ে খেলছে ভুটান?

Next Post

পাকিস্তানের নজর বাংলাদেশের সমুদ্রের দিকে? ফাঁদে পড়েছেন ইউনূস, এবার কি হবে!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাকিস্তানের নজর বাংলাদেশের সমুদ্রের দিকে? ফাঁদে পড়েছেন ইউনূস, এবার কি হবে!

পাকিস্তানের নজর বাংলাদেশের সমুদ্রের দিকে? ফাঁদে পড়েছেন ইউনূস, এবার কি হবে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি