• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাকিস্তানের নজর বাংলাদেশের সমুদ্রের দিকে? ফাঁদে পড়েছেন ইউনূস, এবার কি হবে!

পাকিস্তানের নজর বাংলাদেশের সমুদ্রের দিকে? ফাঁদে পড়েছেন ইউনূস, এবার কি হবে!

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বাংলাদেশ। তবে তার আগে ১৯৪৭ সালেই ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়। দ্বিজাতি তত্ত্ব মেনে বর্তমান বাংলাদেশকে পাকিস্তানের অংশে রাখা হয়। যার নাম ছিল পূর্ব পাকিস্তান। মজার বিষয় হল, ১৯৭১ সালের আগে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, তখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় ২,০০০ কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করে পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানে শাসন করতেন। ইতিহাস সাক্ষী, সে সময় পূর্ব পাকিস্তানের যত ধনসম্পদ হরণ করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে বিনিয়োগ করতেন তৎকালীন পাকিস্তানের শাসকরা। যা নিয়ে প্রথম অসন্তোষ দানা বেঁধেছিল। সেই সময় পাকিস্তানের উন্নয়নের একটা বড়া লগ্নিই ছিল পূর্ব পাকিস্তানের সম্পদ। এরপরের ইতিহাস সবাই জানেন। বাংলাদেশ স্বাধীন হয়, এরপর ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ায়। নদীমাতৃক বাংলাদেশ যেমন শষ্যশ্যামলা, মাছের ভাণ্ডার। এছাড়াও আছে আরও সম্পদ। ফলে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গত ৫৩ বছরে বাংলাদেশ অর্থনীতির নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলেছে। অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক প্রায় সব সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে পাকিস্তান। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, গড় আয়ু, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রফতানি আয়, শিক্ষার হার, নারীর ক্ষমতায়ন- এমন সব সূচকেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন এগিয়ে। বিগত এক বছরে বাংলাদেশের অর্থনীতিকে যে হারে শেষ করেছেন মুহাম্মদ ইউনূস, তাতেও পাকিস্তানকে পিছনে ফেলে দেওয়ার মতো যথেষ্ট রসদ রয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান সীমান্ত অনুসারে প্রায় ৩,৩২৩ কিলোমিটার দূর থেকে ইসলামাবাদ চাইছে ফের বাংলাদেশকে লুট করতে। আর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জেনে হোক, না জেনে হোক পাকিস্তানকে আপন করে বুকে টেনে নিচ্ছে। তাঁদের গলাগলি দেখে মনে হচ্ছে, বহু পুরোনো বন্ধুকে যেন আচমকাই খুঁজে পেয়েছে দুজন। বলা চলে মধুচন্দ্রিমা চলছে দু-দেশের সম্পর্কে। কিন্তু রিক্ত, নিঃস্ব পাকিস্তান কেন বাংলাদেশের দিকে ঝুঁকতে চাইছে? এটা কি কেবল ভারত বিরোধীতা, নাকি এর পিছনে রয়েছে অর্থনীতির গূঢ় রহস্য?
আসলে পাকিস্তানের নজর বাংলাদেশের সমুদ্রের দিকে। কারণ যে দেশটা কার্যত ভিখারি, নিজেরাই আমেরিকা, চিন বা ইউরোপীয় দেশগুলির থেকে ভিক্ষা করে নিজেদের দেশ চালায়, তাঁরা বাংলাদেশের সাথে কিসের ব্যবসা, বাণিজ্য করবে? এটাই সবচেয়ে বড় কৌতহলের বিষয়। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানি আয় ছিল ৪৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলার। সে সময় রেডিমে়ড পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত ছিল এবং এই খাত থেকে সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে বাংলাদেশের রাজকোষে। আবার ২০২৪-২৫ অর্থবছরে দেশের রফতানি আয় ৮.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেই দাবি ইউনূস সরকারের। এ সময়ে মোট রফতানি আয় ছিল ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে সেখানে পাকিস্তানের চিত্র ঠিক বিপরীত। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত পাকিস্তানের রফতানি ছিল প্রায় ২৬.৯ বিলিয়ন ডলার। গত অর্থবছরের ৩৫.৯ বিলিয়ন ডলার থেকে কমেছে। অর্থাৎ, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে অন্তর্বর্তী সরকার যে দাবি করছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১২০ ডলার, পাকিস্তানের ১৮০ ডলার। সেখানে ২০১৩-১৪ অর্থবছরের হিসেব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু ছিল ১ হাজার ৩১৬ ডলার, অন্যদিকে পাকিস্তানের ছিল ১ হাজার ৪৭০ ডলার। ২০২৪ সালে এই ফারাক আরও বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিবিদদের দাবি, পাকিস্তান আসলে বাংলাদেশের সমুদ্রের অধিকার নিতে চাইছে। এর মাধ্যমে তাঁরা বাংলাদেশ হয়ে ভারতের পূর্ব ও উত্তর-পূর্ব প্রান্তে নিষিদ্ধ মাদক সহজে পাচার করবে। কারণ, পাকিস্তানের মাদক কারবারই সে দেশের অর্থনীতির মূল ভিত। এর আগে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে বিপুল পরিমাণ পপি সিড পাওয়া গিয়েছিল। এই পপি শিড হেরোইন উৎপাদনের মূল উপাদান। পাকিস্তান থেকে গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে চালানটি। বাংলাদেশ কাস্টমস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, পোল্ট্রি খাদ্য হিসেবে পাঠানো পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লক্ষ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু পরীক্ষার পর জানা গিয়েছে নিষিদ্ধ পপি শিডের বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে, পাকিস্তান কেন বাংলাদেশের সাথে বাণিজ্যে অগ্রগতি করতে চাইছে। আসলে ইসলামাবাদের মূল লক্ষ্য, বাংলাদেশের বন্দরে পাকিস্তানের পণ্য পরীক্ষা ছাড়াই খালাস করার যে সুবিধা ইউনূস সরকার দিয়েছে, তা কাজে লাগিয়ে মাদক ও অস্ত্রের চোরাচালান করা। তাতে ভারতকেও চাপে রাখা যাবে, পাকিস্তানি জেনারেলদেরও পকেট ভরবে। আর ফাঁদে পড়বে বাংলাদেশ।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের জন্য সেফ এক্সিট খুঁজতে দোহা উড়ে গেলেন খলিলুর!

Next Post

হাসিনাকে চাই ঢাকার চিঠির যোগ্য জবাব দিল ভারত!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনাকে চাই ঢাকার চিঠির যোগ্য জবাব দিল ভারত!

হাসিনাকে চাই ঢাকার চিঠির যোগ্য জবাব দিল ভারত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি