• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকা থেকে লন্ডনে কাঁপুনি টিউলিপের আগেই আইনজীবী কেন গৃহবন্দী? বিচারের আগেই ঢাকার কড়া চিঠি।

ঢাকা থেকে লন্ডনে কাঁপুনি টিউলিপের আগেই আইনজীবী কেন গৃহবন্দী? বিচারের আগেই ঢাকার কড়া চিঠি।

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সংবাদের শিরোনাম মনে করায় কালিপ্রসন্ন ঘোষের অন্যতম বিখ্যাত কবিতা ‘পারিব না’। কমবেশি সকলেই আমরা এই কবিতাটি পড়েছি। তাও এই প্রতিবেদনের স্বার্থে কবিতাটির উল্লেখ করতে হয়।
‘পারিবো না – এ কথাটি বলিও না আর/কেন পারিবে না তাহা ভাবো একবার,/ পাঁচজনে পারে যাহা,/ তুমিও পারিবে তাহা/পারো কি না পারো করো যতন আবার/একবার না পারিলে দেখো শতবার।’
ইউনূস এবং তাঁর সরকার এখনও পর্যন্ত শতবার চেষ্টা করেনি। করেছেন বেশ কয়েকবার। প্রথম দুবার হাসিনার প্রত্যর্পণ নিয়ে। এবার হাসিনা, তার বোন রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে হাতে পেতে শরৎচন্দ্রের মেজদার মতো তৃতীয়বার মাঠে অবতীর্ন হলেন। এই তিনের সঙ্গে রয়েছে আরও ১৪জন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর মা রেহানার জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি পেতে মাসি তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ওপর চাপ তৈরি করেন। হাসিনা সেই সময় বাংলাদেশের ক্ষমতা মসনদে। অভিযোগ, আপন ভাগ্নির অনুরোধে কাছে নতিস্বীকার করেন হাসিনা। রেহানাকে তিনি রাজউকের ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ করেন। তদারকি সরকারের দাবি, এই দুর্নীতির পাকচক্রে জড়িত আরও ১৪ জন। সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন আদালত এদের দোষী সাব্যস্ত করেছে। আর যাঁর বয়ান এই এতজনকে দোষী সাব্যস্ত করল, সেই রাজউকের প্রাক্তন কর্মকর্তা খুরসিদ আলমের আইনজীবী এজলাসকে বলেন, তাঁর মক্কেলের কোনও দোষ নেই। সে শুধু সরকারি নির্দেশ পালন করেছে মাত্র। অপর দিকে অভিযোগ ওঠার পরে পরেই রেহানা নীতি নৈতিকতার খাতিরে এমপি পদ থেকে ইস্তফা দেন। তিনি ব্রিটেনের দুর্নীতি দমন বিরোধী মন্ত্রকের দায়িত্বে ছিলেন। যদিও রেহানা জোরের সঙ্গে দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এটা রাষ্ট্রের মদতে হেনস্তার একটি প্লট। হাসিনার সঙ্গে ইউনূসের দ্বন্দ্বে তিনি বলির পাঁঠা হয়েছেন। ইউনূস সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করার জন্য চিঠি পাঠিয়েছিলেন রেহানা। কিন্তু তাঁর সঙ্গে দেখা করার সময় পর্যন্ত পাননি তদারকি সরকার প্রধান।
আদালতের এই ঘোষণায় ফুঁসছে ব্রিটেন। সে দেশের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী ঢাকার হাইকমিশনারকে চিঠি পাঠিয়েছেন। এই পাঁচজনের মধ্যে রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার, ডমিনিক গ্রিভ, ফিলিপ স্যান্ডস, জিওফ্রি রবার্টসন। তাঁরা যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা বিচারপ্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, এই মামলায় রেহানার পক্ষে যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল, তাকে আদালতে সওয়াল করতে পর্যন্ত দেওয়া হয়নি। তাকে গৃহবন্দী করে রাখা হয়। এমনকী তাঁর মেয়েকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাঁদের মতে এই বিচারপ্রক্রিয়া ‘কনট্রিভড অ্যান্ড আনফেয়ার। ’
পাঁচজন তাদের চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, ‘টিউলিপ যুক্তরাজ্যের নাগরিক। যুক্তরাজ্যে থাকেন। তিনি পলাতক নন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলে মামলা করা হয়েছে, সেই মামলার স্বপক্ষে সরকার তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে পারেনি। তাছাড়া যার বিরুদ্ধে অভিযোগ সেই টিউলিপ সিদ্দিকিকেও বাংলাদেশ সরকারের তরফে কোনও অভিযোগপত্র বা প্রমাণ দেখানো হয়নি। ’ এই প্রসঙ্গে তাঁরা চিঠিতে ইউনূসের বচন তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন, তদারকি সরকার প্রধান বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাইছেন। ন্যায় বিচারের ওপর গুরুত্ব আরোপ করছেন। আর সেই সময় বাংলাদেশের এই বিচার প্রক্রিয়া নিয়ে তারা রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন। চিঠিতে এই পাঁচজন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে সর্বত্র একটা ভয়ভীতির পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সঙ্গে এটি পুরোপুরি মিলে যায়। ’
মামলার রায় আগামী ১ ডিসেম্বর।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

‘ওরা কারা আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার…’ দেশে ফিরেই সব হিসেব মেটানোর বার্তা হাসিনার

Next Post

ডোভাল-খলিলুর বৈঠকেই থলে থেকে বেড়াল বেরিয়ে এলো। শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ডোভাল-খলিলুর বৈঠকেই থলে থেকে বেড়াল বেরিয়ে এলো। শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ

ডোভাল-খলিলুর বৈঠকেই থলে থেকে বেড়াল বেরিয়ে এলো। শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি