• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুহূর্তে মুহূর্তে বয়ান বদল! ভারতীয় গণমাধ্যমের চাপে মির্জা ফখরুল

মুহূর্তে মুহূর্তে বয়ান বদল! ভারতীয় গণমাধ্যমের চাপে মির্জা ফখরুল

Sumana Sarkar by Sumana Sarkar
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতার একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন মির্জা ফকরুল ইসলাম, সেটি কলকাতার একটি পত্রিকা ছাপতেই পড়শী দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিতর্ক এড়াতে বাংলাদেশের এক পত্রিকা জানাচ্ছে, বিএনপি মহাসচীব এমন সাক্ষাৎকার নাকি দেননি। আর সেটা তিনি নিজে বলেছেন। অথচ কলকাতার পত্রিকা ছবি দিয়ে সেটি প্রকাশ করেছে। পাশাপাশি এখনও পর্যন্ত, বিএনপি অফিসিয়ালি এই বিষয়ে কিছুই জানায়নি। ফলে বিতর্ক দানা বেঁধেছে প্রবলভাবে। অনেকে বলছেন, তাহলে কি মুহূর্তে মুহূর্তে বয়ান বদল করছেন মির্জা ফকরুল? তবে কি ভারতীয় গণমাধ্যমের চাপে পড়ে গেলেন তিনি?

ADVERTISEMENT

এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের একটি গণমাধ্যম একটি খবর করেছে। তারা বলছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে এখন আর কোনও শক্তি মনে করে না বিএনপি। জামায়াতি ইসলামীকে আর মাথায় উঠতে দেবে না। দলটির যত শক্তি না বিএনপি তার থেকে বেশি গুরুত্ব দিয়েছে। কলকাতার পত্রিকাকে এই ধরণের সাক্ষাৎকারে এই ধরণের মন্তব্য করাতে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে। বিএনপি জামাতকে ভারত কেন একই বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার, শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকারটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারের কিছু বক্তব্য নিয়ে জামায়াতি ইসলামী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এমনকি প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপির মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়, ওই পত্রিকাতে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপির মহাসচিব এই ধরনের কোনও বক্তব্য নাকি দেননি।

এইদিকে কলকাতার পত্রিকাটি একটি ছবি পোস্ট করেছে। যেখানে তারা লিখছে, ঢাকার গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তারা। এমনকি ওই সাক্ষাৎকারটা যে এই মাসে ৪ তারিখে নেওয়া হয়েছে, সেটিও উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।

অথচ বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে নাকি মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, তিনি এই সাক্ষাৎকারটি দেননি। তিনি বলেছেন, এটি নাকি এআই দিয়ে বানানো। এখন প্রশ্ন উঠছে, একটি সংবাদপত্র যখন কোনও সাক্ষাৎকার নেয়, সেক্ষেত্রে নিশ্চয় তার প্রমাণ রয়েছে। অডিও পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি তারা ছবি দিয়ে পোষ্ট করে দিয়েছে। ফলে কেন তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মহাসচীবের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরবে। আরও বেশি করে প্রশ্ন উঠে যায়, যখন বিএনপির তরফ থেকে এই ধরণের কোনও মন্তব্য বা অফিসিয়ালি কোনও বক্তব্য এখনও পর্যন্ত রাখেনি।
অনেকে বলছেন, আসলে মির্জা ফকরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন, সেটি প্রকাশিত হতেই বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বুঝেছেন, ভুল সময়ে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সেই কারণেই এই ধরণের তথ্য প্রচার করা হচ্ছে। ফলে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে মানুষকে সংশয়ে ফেলছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে খানিকটা পরিবর্তন এসেছে। ডাকসু, জাকসু নির্বাচনের ফলে সে দেশের রাজনীতির হাওয়া কোন দিকে বইছে, তা ঘিরে প্রশ্ন উঠে যাচ্ছে। এরমধ্যেই কলকাতার পত্রিকাকে দেওয়া বিএনপির মহাসচীবের এমন সাক্ষাৎকার আরও বেশি করে অস্বস্তিতে ফেলে দিয়েছে বিএনপিকে। যদিও এই বিষয়ে তারা এখনও কোনও বক্তব্য রাখেনি।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

যুক্তরাষ্ট্রের সেনা বাংলাদেশে পৌঁছাতেই ভারতীয় সেনা মায়ানমারে। চরম হুঁশিয়ারি পেলেন ইউনূস

Next Post

মধ্যরাতে চট্টগ্রামে মার্কিন সেনা ইউনূস ছুটলে ট্রাম্পের কাছে

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মধ্যরাতে চট্টগ্রামে মার্কিন সেনা ইউনূস ছুটলে ট্রাম্পের কাছে

মধ্যরাতে চট্টগ্রামে মার্কিন সেনা ইউনূস ছুটলে ট্রাম্পের কাছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি