• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ধানের শীষে চেপে ভোটে লড়ছে আসিফ-মাহফুজ? বিএনপির সাথে জোট নিয়ে দোটানায় এনসিপি

ধানের শীষে চেপে ভোটে লড়ছে আসিফ-মাহফুজ? বিএনপির সাথে জোট নিয়ে দোটানায় এনসিপি

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সে দেশে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। ফলে হাতে আর বেশি সময় নেই ধরে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি একে একে তাঁদের প্রার্থী তালিকাও প্রকাশ করতে শুরু করেছে। যেমন গত ৩ নভেম্বর বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ২৩৭ জনের একটি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। পাশাপাশি তাঁরা বলেছে, সম মনোভাবাপন্ন রাজনৈতিক দল ও তাঁদের সহযোগীদের জন্য কিছু আসন ছাড়া হচ্ছে। এরপরই বিএনপির সাথে বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির একটা বোঝাপড়া নিয়ে চর্চা শুরু হয়ে যায়। সদ্যই এনসিপি বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। ১৮ নভেম্বর নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এই দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। ফলে তাঁদের আর ভোটে লড়তে কোনও বাঁধা নেই। এর পরই বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে, এনসিপি কি আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করবে?
যেটা জানা যাচ্ছে, তা হল ছাত্র উপদেষ্টাদের একটা বড় অংশ চাইছেন, বিএনপির সঙ্গে জোট হোক। এরজন্য তাঁরা কয়েকটা শর্তও দিয়েছেন। যেমন, অন্তত ২০টি আসন তাঁদের ছেড়ে দিতে হবে, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা দিতে হবে এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা দিতে হবে বিএলপিকে। এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন। মজার বিষয় হল, এই জোটের অঙ্ক তৈরি হচ্ছে জামায়তে ইসলামীর ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তি এবং তাঁদের অগ্রাসী মনোভাবকে মাথায় রেখে। তবে এনসিপির যা সাংগঠনিক ক্ষমতা তাতে তাঁদের কোনও একটা পক্ষের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়তে হবে। ফলে ছাত্রদের দলের সামনে জামাতের বিকল্পও খোলা রয়েছে।
জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর মন্ত্রিপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির ৩০ জনের বেশি নেতার বৈঠক হয়েছে। পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয়।পরের দিনই বাংলামোটরে তাঁদের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা। ওই বৈঠকগুলিতে অংশ নেওয়া এনসিপি নেতাদের সাথে কথা বলে বাংলাদেশের একাধিক সংবাদপত্র দাবি করেছে, দুই উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ ১০ নেতার অন্তত দুজন বিএনপির সঙ্গে জোট চান। তাদের একজন ঢাকায়, আরেকজন উত্তরবঙ্গে বিএনপি জোটের প্রার্থী হতে চান। জানা যাচ্ছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা-১০ আসনে প্রার্থী হতে চাইছেন ক্রীড়া, সমবায় ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি যে কোনও একটি সুবিধাজনক আসনে মাহফুজ আলমকেও প্রার্থী করতে চায় এনসিপি। দৈনিক সমকালের দাবি, দুই ছাত্র উপদেষ্টার একজন জামায়াতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নন। অন্য উপদেষ্টার অভিমত, আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়ে নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গে থাকা উচিত।
ইতিমধ্যেই পঞ্চগড়-১ আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এনসিপির অন্যতম নেতা তথা উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারি জানিয়েছেন, এখনও পর্যন্ত ১১০০ জন ফর্ম বিতরণ করা হয়েছে। এরমধ্যে কনফার্মড সারজিস আলম।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের নেতৃত্ব দেওয়া নেতাদের ভোটে লড়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও চান বিএনপির সঙ্গে জোট করুক এনসিপি। তবে জানা যাচ্ছে, বিএনপির সঙ্গে জোটে যেতে রাজি নন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। যদিও তাঁদের অভিমত এনসিপির চাহিদা পূরণ হলেই এই জোট বা সমঝোতা হতে পারে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিএনপিও মনে প্রাণে চাইছে এনসিপি তাঁদের সাথে জোট করে নির্বাচনে লড়ুক। এতে তাঁদেরও সুবিধা। কারণ, জামায়তে ইসলামী বাংলাদেশ যেভাবে একের পর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাজিমাত করেছে তাতে আসন্ন ভোটে তাঁরা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে বিএনপির সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর নয় জামাতের। জামাত চাইছে তাঁদের সহয়োগী দলগুলির সাথেই জোট করে ভোটে লড়তে। এনসিপিকেও খুব একটা পাত্তা দিতে নারাজ জামাত নেতৃত্ব। ফলে আসন্ন নির্বাচনে ধানের শীষের মাথায় চেপেই ভোট বৈতরণী পার করার চেষ্টা করবে এনসিপি। এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

এই আমলেও মানবতাবিরোধী অপরাধ ঘটছে চোখ বন্ধ ইউনূসের, সরব জাতিসংঘ

Next Post

খলিলুরকে তিনটি শর্ত দিয়েছেন ডোভাল! ইউনূস না মানলে কী ব্যবস্থা নেবে ভারত?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
64
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
92
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
41
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
41
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খলিলুরকে তিনটি শর্ত দিয়েছেন ডোভাল! ইউনূস না মানলে কী ব্যবস্থা নেবে ভারত?

খলিলুরকে তিনটি শর্ত দিয়েছেন ডোভাল! ইউনূস না মানলে কী ব্যবস্থা নেবে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি