• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি! দিল্লির কপালে চিন্তার ভাঁজ কেন?

ভারত-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি! দিল্লির কপালে চিন্তার ভাঁজ কেন?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে আসার যে কারণ দেখানো হয়েছিল তা কার্যত বিশ্বের চোখে ধুলো দেওয়ার একটা মাধ্যম। ভারতে বাংলাদেশী ক্রিকেটারদের নিরাপত্তা জনিত অভাবের কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বকাপ খেলতে অস্বীকার করে। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তা জনিত আশঙ্কা সঠিক তথ্য নয় আসলে বাংলাদেশ পাকিস্তানের কথায় নেচে ভারতকে বয়কট করার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কান্ড ঘটিয়েছে। পাকিস্তানও আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবলমাত্র ভারতের ম্যাচ বয়কট করছে তাও তাঁরা জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশকে সমর্থন করার জন্য। এত কথা বলার প্রয়োজন হল শুধুমাত্র এটা বোঝাতে যে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি যেদিকে এগোচ্ছে তাতে পাকিস্তান ফের বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে শুরু করেছে। এটা নিঃসন্দেহে ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে

ADVERTISEMENT

এই আবহে ই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হওয়ার ব্যাপারে অনেকখানি অগ্রগতি হয়েছিল তা আপাতত ঠান্ডা ঘরে। কিন্তু ওয়াকিবহালমহল মনে করছে আসন্ন নির্বাচনে যদি পাকিস্তানপন্থী রাজনৈতিক জোট ক্ষমতায় আসে তাহলে, এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়া অনিবার্য। কাউকে বলে দিতে হবে না বাংলাদেশে এই মুহূর্তে পাক-পন্থী রাজনৈতিক দল হল জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে জোট বেঁধেছে আরো বেশ কয়েকটি ইসলামিক রাজনৈতিক সংগঠন এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি। এরা প্রত্যেকেই পাকিস্তানপন্থী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকার চাইছে এই জোট ক্ষমতায় আসুক। কারণ পাকিস্তানের সঙ্গে বহুল চর্চিত এই প্রতিরক্ষা চুক্তি অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে ইউনুসের সরকার। তবে বাংলাদেশের অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের বিরোধের কারণে পাকাপাকি চুক্তি স্বাক্ষর হয়নি। যা একমাত্র সম্ভব হবে জামাত জোট যদি বাংলাদেশের ক্ষমতায় আসে। এর জন্য চেষ্টার ত্রুটি রাখছে না ইউনুস সরকার। বিষয়টি ভারতের জন্য অবশ্যই উদ্বেগজনক। ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে তথাকথিত গণঅভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই উল্লেখযোগ্য হারে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। পাল্লা দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে ইউনুসের বাংলাদেশ। নেপথ্যে জামাতের কলকাঠি। বিএনপি এবং তাঁদের মতো কয়েকটি রাজনৈতিক দল পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আপত্তি জানায়। ফলে সেই চুক্তি এখন আপাতত ঠান্ডাঘরে। কিন্তু এই চুক্তি নিয়ে এত কেন চর্চা চলছে? কি বলা হচ্ছে এই চুক্তিতে?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একাধিক সূত্র বলছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তিতে প্রথমেই বলা হয়েছে এক দেশের উপর কোনও তৃতীয় শক্তি আক্রমণ করলে অন্য দেশ সেটাকে নিজের উপর আক্রমণ হিসাবে দেখবে। অর্থাৎ ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেটা নিজেদের উপর আক্রমণ হিসেবে দেখবে আবার উল্টোটাও হতে পারে। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ভারতের মাথাব্যথার কারণ অন্য জায়গায়। প্রতিরক্ষা চুক্তির বলে পাকিস্তান বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার উর্বর জমি হিসাবে ব্যবহার করতে পারে। পাকিস্তান বাংলাদেশ তাদের সৈন্য সমাহার থেকে শুরু করে বিমানঘাঁটি অথবা নৌঘাঁটি ব্যবহার করতে পারবে। এর অর্থ হল যে কোন সময় পাকিস্তান ভারতের পূর্ব প্রান্তে বাংলাদেশের মাটি ব্যবহার করে আক্রমণ করতে পারে। আবার এই চুক্তির ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়তে পারে। সেটাই ভারতের কাছে এখন অন্যতম মাথা ব্যাথার কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরব দুনিয়ার অন্যতম এক সংবাদ মাধ্যম মিডেল ইস্ট নিউজ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তার শিরোনাম হল “বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পর্ক ভারতে উদ্বেগের ঘণ্টা বাজাচ্ছে”। বোঝাই যাচ্ছে এই প্রতিবেদনে ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি দক্ষিণ এশীয় কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৭১ সালে পাকিস্তান থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটি ছিল পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর প্রধানের প্রথম এ ধরনের সফর। আইএসআই প্রধানের এই সফরের লক্ষ্য ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গোয়েন্দা সহযোগিতা সম্প্রসারণ করা। অন্যদিকে ২০২৫ সালের আগস্টে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় ভ্রমণ করেন, যা ১৩ বছরের মধ্যে পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী সফর ছিল। আবার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করতে বাংলাদেশ সফর করেন। উল্টোদিকে ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানের নেতৃত্বে পাকিস্তানে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিদল পাঠায়, যা কয়েক বছরের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিনিময়গুলির মধ্যে একটি। এই বছরেই পাকিস্তান বাংলাদেশকে তাঁদের জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রির জন্য আলোচনা চালিয়ে গিয়েছে এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে ওই চুক্তিতে ৪৮ ইউনিট জেএফ-১৭ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যেই পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা ২০২৫ সালের অক্টোবরে ঢাকা সফর করেন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ঊর্ধ্বতন সামরিক নেতাদের সঙ্গে দেখা করেন। সবমিলিয়ে বিষয়টি ভারতের জন্য খুবই সংবেদনশীল এবং উদ্বেগজনক।

রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মুহাম্মদ ইউনূস এবং তাঁর সমর্থনকারী রাজনৈতিক দলগুলি যতই আস্ফালন করুক না কেন, পরিস্থিতি এবং কূটনৈতিক দক্ষতা সবই তাদের বিপক্ষে। বাংলাদেশ যতই পাকিস্তান ও তুরস্কের সঙ্গে নানা সমঝোতা করে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করুক তা আদৌ বাস্তবায়ন হবে এমন সম্ভাবনা কম। গোটা পরিস্থিতি এখন নির্ভর করছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে জামাত জোট কতটা সুবিধা করতে পারে তার ওপর। ওয়াকিবহাল মহলের মতে, ভোট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে নয়াদিল্লি নতুন কোনও সিদ্ধান্তে উপনীত হতেই পারে। সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না এমনটাই বিশ্বাস ওই মহলের।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কেন ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের  ব্যর্থতা স্বীকার করে নিল অন্তর্বর্তী সরকার

Next Post

বোমা ফাটালো THE GUARDIAN বাংলাদেশে ফেরার ছক কষছে হাসিনা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বোমা ফাটালো THE GUARDIAN বাংলাদেশে ফেরার ছক কষছে হাসিনা

বোমা ফাটালো THE GUARDIAN বাংলাদেশে ফেরার ছক কষছে হাসিনা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি