• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লকডাউন ইউনূসের রেড সিগন্যাল বাংলাদেশ শাসনে হাসিনাকেই চাই!

মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লকডাউন ইউনূসের রেড সিগন্যাল বাংলাদেশ শাসনে হাসিনাকেই চাই!

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

‘নিষিদ্ধ’ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ আগাম জানিয়ে দেয় বৃহস্পতিবার, অর্থাৎ ১৩ নভেম্বর তারা পালন করবে লকডাউন কর্মসূচি। তাদের এই কর্মসূচি বানচাল করতে যমুনাভবনে বসে নীল নকশা তৈরি করেছিলেন তদারকি সরকার প্রধান ইউনূস। শুধু তিনি কেন, তাঁর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো গুন্ডাবাহিনী তৈরি করেছিলেন। তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল আগ্নেয়াস্ত্র। পরিয়ে দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পোশাক। বৃহস্পতিবার তাদের মাঠে নামানো হয়। আওয়ামী লীগ টের পেয়ে যায় যে জামায়াত এবং তাদের মিত্ররা ঠিক করেছে দেশের নানা প্রান্তে নাশকতা চালাবে। দোষ হবে তাদের। সব ছক বানচাল হয়ে গেল। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সমর্থন পেল আম আদমির। এই কর্মসূচি সরকার ব্যর্থ করতে উঠে-পড়ে লেগেছিল কেন?
সরকারের এটা বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি যে আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হওয়ার অর্থ সরকার, প্রশাসন, পুলিশের ব্যর্থতা। সেনাবাহিনী অনেক আগেই ইউনূসের মাথার ওপর থেকে তাদের ছাতা সরিয়ে নিয়েছে। ফলে, রোদ-জল-ঝড়ে বৃদ্ধের ভরসা ছিল পুলিশ ও প্রশাসন। আর বিভিন্ন সরকারির প্রতিষ্ঠানে কর্মরত তাদের কিছু দালাল। যারা চেষ্টাই করবে ওই লকডাউন কর্মসূচিকে বানচাল করার। বুধবার রাত থেকেই বিরোধী শিবির মাঠে নেমে পড়ে। বুধবার রাত থেকে মৌলভী বাজারের বাসস্ট্যান্ড, শাহ মোস্তাফা সড়ক, চৌমুহনা, কোর্ট রোড, কুসুমবাগ এলাকায় দাপিয়ে বেরিয়েছে ইসলামি ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের বাইক বাহিনী। তারা রীতিমতো ‘লীগ ধর, জেল ভর’ স্লোগান দিয়েছে। সেখানকার দোকান মালিকদের দোকান খোলা রাখার জন্য রীতিমতো শাঁসিয়েছে। তারা ছাড়াও এনসিপি, যুবশক্তি, ছাত্র শক্তির নেতাকর্মীরা রাত জেগে শহরের বিভিন্ন পয়েন্টে পাহারা দেন। ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন। বাস্তবে দেখা গেল বাংলাদেশ লকডাউন। করোনার সময় লকডাউন জারি করা হয়েছিল। সেই সময় মানুষ ঘরের বাইরে যাওয়ার জন্য একটু ফাঁকফোকর খুঁজেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তার চিহ্নটুকু পর্যন্ত দেখা যায়নি।
একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, লকডাউনের দিন নানা প্রান্ত থেকে হিংসাত্মক ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনওভাবেই জড়িত ছিল না। নাশকতার সঙ্গে জড়িত ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক দল। এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি, বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন লাগার ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি। লকডাউন কর্মসূচি সফল হওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পুলিশ বা প্রশাসনে হাসিনাপন্থীদের নিষ্ক্রিয় থাকা। আওয়ামী লীগ গত ১০ নভেম্বর থেকেই কিন্তু মাঠে নামে। নানা প্রান্তে আয়োজন করে বিক্ষোভ কর্মসূচির। সেই সব কর্মসূচির সফল হওয়ায় তারা রীতিমতো উজ্জীবীত। সেটা তাদের অক্সিজেন জুগিয়েছে। সঙ্গে দিল্লিতে আশ্রয় নেওয়া হাসিনার ভোকাল টনিক তো রয়েছে। ফলে, সব মিলিয়ে ইউনূসের বিদায় আসন্ন। দেশবাসীর বুঝতে আর বাকি নেই যে গত জুলা-অগাস্ট আন্দোলনে তাঁরা যাঁকে ক্ষমতায় বসিয়েছিলেন, যে আশা নিয়ে তাঁকে বসানো হয়েছিল, তাদের সেই আশা পূরণে সরকার চরম ব্যর্থ। বাংলাদেশের সাড়ে সর্বনাশ করে দিয়েছেন। অতএব ইউনূস হঠাও, হাসিনা লাও।
আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকেরাও একটি সুষ্ঠ নির্বাচন দেখার অপেক্ষায়। মানুষের আশা-আকাঙ্খা পূরণ এবং গণতন্ত্রের পথকে মসৃণ যাত্রার জন্য নির্বাচন প্রধান মাধ্যম।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

উত্তপ্ত ভারতের অপারেশন সিঁদুর 2.0 ভারতের যুদ্ধের মুখে ইউনূসের বাংলাদেশ

Next Post

ইউনূসের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশ। লকডাউনে অভূতপূর্ব সাড়া দানব ইউনূসের বিরুদ্ধে হচ্ছে মহাজোট

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশ। লকডাউনে অভূতপূর্ব সাড়া দানব ইউনূসের বিরুদ্ধে হচ্ছে মহাজোট

ইউনূসের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশ। লকডাউনে অভূতপূর্ব সাড়া দানব ইউনূসের বিরুদ্ধে হচ্ছে মহাজোট

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি