• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের কেন এখন এত অ’স্ত্রের দরকার? ইউনূসের আসল উদ্দেশ্য ঠিক কি!

বাংলাদেশের কেন এখন এত অ’স্ত্রের দরকার? ইউনূসের আসল উদ্দেশ্য ঠিক কি!

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মুহাম্মদ ইউনূসকে ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের ক্ষমতায় আনা হয়েছিল এক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। পরবর্তী সময় শান্তির নোবেলজয়ী এই অর্থনীতির অধ্যাপক নিজেই এ কথা স্বীকার করেছিলেন। তাঁর ক্ষমতায় আসার পর পেড়িয়ে গিয়েছে আঠারো মাস। কিন্তু একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একজন সরকার প্রধানের যেটা করার কথা ছিল, সেটাই করেননি মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক মহলের দাবি, অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব হল দ্রুত একটি সুষ্ঠ, অবাধ ও অন্তর্ভূক্তিমূলক নির্বচন করিয়ে দেশে একটি স্থায়ী এবং সুস্থ সরকার উপহার দেওয়া। কিন্তু মুহাম্মদ ইউনূস আঠারো মাসের বেশি ক্ষমতা আঁকড়ে বরং উল্টো কাজটাই করে গিয়েছেন। তিনি বাংলাদেশের জন্য এমন এমন সিদ্ধান্ত এবং চুক্তি করেছেন যা কার্যত তাঁর এক্তিয়ারের বাইরে। তিনি বেশি মনযোগ দিয়েছেন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে। বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ইউনূসের সরকার একের পর এক সিদ্ধান্ত এবং চুক্তি করে চলেছেন। অনেকটা যেন নীরবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলেছেন মুহাম্মদ ইউনূস। ফলে প্রশ্ন উঠছে, এই সরকার কি সংস্কারের সরকার নাকি কোনও সামরিক যুগের নীল নকশা আঁকছে তাঁরা? বিগত দেড় বছরে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়ে সবচেয়ে বেশি বিশ্বের নজর কেড়েছে তা হল প্রতিরক্ষা খাতের কেনাকাটায়।
বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরে দেশ অনেকটাই এগিয়েছে, কিন্তু সবচেয়ে পিছিয়ে রয়েছে আধুনিক সামরিক সাজসজ্জায়। এই মুহূর্তে বাংলাদেশ স্থল, বিমান ও নৌসেনার হাতে যে অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ বা সাবমেরিন রয়েছে তা কার্যত মান্ধাতার আমলের। সময়ের সঙ্গে কিছু কিছু সমরাস্ত্র কেনা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, বাংলাদেশের ভৌগলিক অবস্থান এমনই যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেই তাঁদের কোনও বাহ্যিক আক্রমণের ভয় থাকে না। কারণ বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশই ভারত দিয়ে ঘেরা এবং কিছুটা মিয়ানমার আর বাকিটা বঙ্গোপসাগর। তাই বৈদশিক আক্রমণ হলে তা ভারত বা মিয়ানমার থেকেই হওয়ার সম্ভাবনা। তাই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার অর্থ ভারতের বিরুদ্ধেই ঘুঁটি সাজানো। সে কারণে বাংলাদেশের বিগত ৫৫ বছরে কোনও সরকারই প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে খুব একটা মাথাব্যাথা করেনি। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে আসার পরই মুহাম্মদ ইউনূস এই ক্ষেত্রে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে বধ্যপরিকর।
বাংলাদেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান এবং কারও বিরাগভাজন না হওয়া নীতি নিয়ে চলছিল বাংলাদেশ। এর মাধ্যমে তাঁরা বিশ্বের শক্তিশালী দেশগুলির সঙ্গে সুনির্দিষ্ট কূটনৈতিক সম্পর্ক রেখে চলছিল। কিন্তু এবার ইউনূসের বাংলাদেশ নিজের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে। এর মাধ্যমে তাঁরা আধুনিক যুদ্ধ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর জন্য আধুনিক যুদ্ধজাহাজের দিকে হাত বাড়িয়েছে। পাকিস্তান, চিন, তুরস্ক, ইতালি থেকে কেনা হচ্ছে নানান যুদ্ধ সামগ্রী। ফলে প্রশ্ন উঠছে, এতদিন একটা ভারসাম্যের নীতি নিয়ে চলা বাংলাদেশ এখন যেভাবে বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমান, ড্রোন, এয়ার ডিফেন্স কিনতে উদ্যোগী হয়েছে, তাতে তাঁরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তো? কিন্তু এই বিষয়ে একটাই প্রশ্ন সামনে আসে, বাংলাদেশের এত অস্ত্রের কেন দরকার পড়ল এই মুহূর্তে।
ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার প্রথম থেকেই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করে একটা বার্তা দিতে চাইছিলেন। তিনি পাকিস্তান, তুর্কি ও চিনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একাধিক যুদ্ধাস্ত্র কিনতে চলেছে। চিন থেকে অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান কেনার পাশাপাশি এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই তুরস্ক থেকে ২৬টি অত্যাধুনিক ‘তুলপার লাইট ট্যাংক’ কেনার আলোচনা করছে বাংলাদেশ। পাশাপাশি অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে এরদোগানের দেশ থেকে। ইতালির সঙ্গে ইউনূস সরকার ইউরো ফাইটার জেট কেনার বিষয়ে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এছাড়া চিনের থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারেও কথা চলছে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই সবই চলছে ভারতকে চাপে রাখার জন্য। পাকিস্তান ও তুর্কিকে পাশে নিয়ে এক ভয়ানক খেলায় মেতে উঠতে চাইছেন মুহাম্মদ ইউনূস। যা ভবিষ্যতে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য যথেষ্ট বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

যৌ’ন ব্যবসায়ী এপস্টেইন তালিকায় ইউনূসের নাম! কি কি করেছেন তিনি?

Next Post

চিন্তাভাবনা করছে নয়া দিল্লি বাংলাদেশের বিমানের জন্য ‘এয়ারস্পেস’ বন্ধ করলে কী হবে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চিন্তাভাবনা করছে নয়া দিল্লি বাংলাদেশের বিমানের জন্য ‘এয়ারস্পেস’ বন্ধ করলে কী হবে?

চিন্তাভাবনা করছে নয়া দিল্লি বাংলাদেশের বিমানের জন্য ‘এয়ারস্পেস’ বন্ধ করলে কী হবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি