• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক দল। সরকারি সফর নাকি গোপন উদ্দেশ্যে

ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক দল। সরকারি সফর নাকি গোপন উদ্দেশ্যে

Rupendu Das by Rupendu Das
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তিনটি রাজনৈতিক দলের চার নেতাকে সঙ্গে নিয়ে জাতিসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান ড. মহম্মদ ইউনূস। সফরে ইউনূসের রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই প্রশ্ন ওঠার কারণও খুব ন্যায়সঙ্গত। চলছে আলোচনা। এই সফরে অন্য দলের নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী, তা নিয়ে প্রশ্ন উঠছে। জাতিসঙ্ঘে এই চার নেতার ভূমিকা কী হবে, তারাই বা কী ভূমিকা রাখবেন, তা নিয়ে বাংলাদেশে জোর চর্চা শুরু হয়েছে।
বাংলাদেশের সরকারি ভাষ্যে কী বলা হচ্ছে? অন্তর্বর্তী সরকারের পরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ২ অক্টোবর দেশে ফেরার আগে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক স্তরের বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারেন তিনি।
কিন্তু এই সফরে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার কারণ কী? আরও একটা প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে। তা হল তদারকি সরকার প্রধান সুনির্দিষ্টভাবে কেন বাছাই করে তিনটি দলের নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে, এই বার্তাই তদারকি সরকার আন্তর্জাতিকমহলকে দিতে চায়। সেই কারণে এই সফরে তাদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতে থাকবে, তাই গুরুত্বপূর্ণ নানা আলোচনায় তাদের সামিল করা তদারকি সরকারের দায়িত্ব। বিএনপি মহাসচিব ড. ফখরুল মির্জা আলমগীর জানিয়েছেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলি সরকারের সঙ্গে রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে তারা সমবেতভাবে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিকমহলকে এই বার্তাই দিতে চায় তদারকি সরকার প্রধান। ’
প্রশ্ন উঠছে, সুনির্দিষ্টভাবে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে বার্তা বাকি রাজনৈতিক দলের কাছে যাচ্ছে তাতে তারা ভুল বুঝছে না তো? এই বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব, দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, ‘সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বেশ কিছু সেশন রয়েছে। যেখানে আমাদের অংশগ্রহণ রয়েছে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও আমাদের বৈঠক রয়েছে। যেহেতু আমরা একটা রূপান্তর পর্যায়ে রয়েছি এবং সেই পর্যায়ের দিকে এগিয়ে চলেছি, দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করা হবে, তাই তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তাহের আরও বলেন, ভোটের ঘোষণা হয়ে গিয়েছে। হাতে বাকি আর কয়েকটি মাস। শেষ কয়েক মাসে গুরুত্বপূর্ণ সব কাজের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলিকে যুক্ত রাখতে চায় অন্তর্বর্তী সরকার। যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা এসব কাজের ধারাবাহিকতা বিষয়ে অবগত থাকে।
তবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ অবশ্য মনে করেন,‘সম্ভবত ইউনূস আর ঝুঁকি নিতে চাইছেন না। রাজনৈতিক দলের দিক থেকে এ বিষয়ে যাতে কোনও বিরোধিতা না আসে, সেটাও তার মাথায় রয়েছে। এছাড়াও তিনটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথও খুলে যেতে পারে। ’

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

মধ্যরাতে চট্টগ্রামে মার্কিন সেনা ইউনূস ছুটলে ট্রাম্পের কাছে

Next Post

গোপনে তৈরি ভারত। POK অ্যাটাক কনফার্ম। তারিখ জানিয়ে দিলেন রাজনাথ সিং

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
গোপনে তৈরি ভারত। POK অ্যাটাক কনফার্ম। তারিখ জানিয়ে দিলেন রাজনাথ সিং

গোপনে তৈরি ভারত। POK অ্যাটাক কনফার্ম। তারিখ জানিয়ে দিলেন রাজনাথ সিং

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি