• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চাপে পড়ে সুর বদল ইউনূসের! আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে

চাপে পড়ে সুর বদল ইউনূসের! আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন যোগ দিতে এগারো দিনের সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মজার বিষয় তিনি এই সফরে একশো জনেরও বেশি সফরসঙ্গী নিয়ে গিয়েছিলেন। যা সম্ভবত এই অধিবেশণের সবচেয়ে বড় প্রতিনিধিদল। যাইহোক, তিনি এই সফরে একাধিক বেসরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পাশাপাশি কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন। যেমন আল জাজিরার প্রাক্তন সাংবাদিক তথা জেটিও’র প্রতিষ্ঠাতা মেহেদি হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যা নিয়ে বাংলাদেশ জুড়ে চলছে রাজনৈতিক তরজা। যেমন নির্বাচন নিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে তাঁর মতামত যথেষ্টই সমালোচিত হচ্ছে।

ADVERTISEMENT

যেমন, বিবিসি ও আল-জাজিরার প্রাক্তন এই সাংবাদিক নেপালের সঙ্গে তুলনা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বেশি বিলম্বের কারণ জিজ্ঞেস করেছিলেন। উত্তরে মুহাম্মদ ইউনূস বলেন, আমরা একটি অন্তর্বর্তী সরকার। আমাদের মেয়াদ কতদিন হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি। এটা আমাদের সিদ্ধান্ত, এখানে আমরা কতদিন থাকবো। তিনি আরও বলেছেন, কেউ এমনও বলেন, এই সরকার ৫ বছর, ১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক। কিন্তু আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, এর আগেও একাধিক বিদেশী মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন মুহাম্মদ ইউনূস। প্রতিবারই তিনি যা দাবি করেছেন, এবারও তাই করলেন। তাঁর দাবি, আমাদের প্রধানত তিনটি কাজ। প্রথমত সংস্কার, এরপর বিচার এবং সবশেষে নির্বাচন। আমরা এখন সংস্কারের কাজ করছি। এটা অনেক বড় একটা কাজ। অর্থাৎ, এবারও বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকার একটা পায়তাড়া কষলেন। ইউনূসের এই মন্তব্য যে আসবেই সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য, যথেষ্টই হইচই ফেলেছে বাংলাদেশে।
আওয়ামী লিগকে তাদের কার্যক্রম চালুর অনুমতি ফিরিয়ে দিতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই সাক্ষাৎকারে এমনই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আওয়ামী লীগ সম্পর্কে আইনি অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লিগ নিষিদ্ধ নয়। তাদের কার্যক্রম নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এরপরই মুহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি আওয়ামী লিগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে? এর জবাবে ইউনূস সাহেব বলেন, না, সেটা পারবে না। কারণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে, অন্তর্বর্তী সরকার করেনি। সরকার শুধু আওয়ামী লীগের কার্যক্রম বাতিল করেছে। এরপরই ইউনুসের দাবি, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এখন তাঁদের কার্যক্রম স্থগিত। যে কোনও সময কার্যক্রম চালু করা হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধের কারণে ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। ভারত-সহ একাধিক দেশ এটা নিয়ে সরব। এমনকি দেশেরে ভিতরেও এই সিদ্ধান্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। আবার সিদ্ধান্তটি কতটা সঠিক তা নিয়েও অন্তর্বর্তী সরকারের মধ্যে সংশয় আছে। কেউ কেউ বলছেন, গত ১২ মে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগের কর্মসূচি আরও বেড়ে গিয়েছে। এখন তো তাঁরা রীতিমতো ঘোষণা দিয়ে মিছিল ও অন্যান্য কর্মসূচি পালন করছে। যা মোকাবিলা করতে অক্ষম ইউনূসের সরকার। ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে দিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা যেতে পারে বলেই মনে করছেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক। ফলে চাপে পড়ে সুর পাল্টাচ্ছেন মুহাম্মদ ইউনূস।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

শত্রুর মুখে ছাই দিয়ে সেভেন সিস্টার্সকে রক্ষা করবে ভারতের অদৃশ্য ড্রোন!

Next Post

যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবো! ঝোলা থেকে বেড়াল বের করলেন ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
30
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
26
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
32
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
42
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
23
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
29
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
48
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
16
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবো! ঝোলা থেকে বেড়াল বের করলেন ইউনূস

যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবো! ঝোলা থেকে বেড়াল বের করলেন ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি