সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে নাকি মারার ছক কষা হয়েছিল। এটা যদি সত্যি ঘটনা হয়, তবে অত্যন্ত ভয়ঙ্কর। যদিও সেনাপ্রধানের বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে সমস্ত পরিকল্পনা বানচাল করে দেয় বলে খবর।
সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রেখে সেনাপ্রধান ওয়াকার উজ জামান, বেশ কিছু মন্তব্য করেছিলেন। অনেকে বলেছিল, বাংলাদেশের বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। তাহলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। এমন নানা মন্তব্য করেন তিনি। আর তার জেরেই রোষানলে পড়েছেন তিনি।
খবর পাওয়া যাচ্ছিল, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বাংলাদেশের আকাশ সীমায় ওয়াকার উজ জামানের বিমান প্রবেশ করলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগ আনা চক্রান্ত হয়েছিল। এরপরে ঢাকার বিমানবন্দরে সেনাপ্রধানের বিমান অবতরণ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। এমনটাই অনুমান করা হচ্ছে। তার জায়গাতে ফয়জুর রহমান কিংবা কামরুল হাসানকে সেনাকর্তা হিসাবে বসানো হবে।
অর্থাৎ ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে বাংলাদেশ। কিছুদিন আগে অনেকে বলছিলেন
বাংলাদেশে সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই। আবার কেউ বলছেন, সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছেন। আবার কেউ কেউ বলছেন, সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বাংলাদেশে এখন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দু সেনাপ্রধান।












Discussion about this post