• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেষ দফার ভোটে বঙ্গে তুমুল উত্তেজনা

শেষ দফার ভোটে বঙ্গে তুমুল উত্তেজনা

administrator by administrator
2 years ago
in লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

ভারতে লোকসভা নির্বাচনের শেষ চরণে শনিবার দেশের অন্যান্য রাজ্যে মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভোট হলেও দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, মথুরাপুর, জয়নগর লোকসভা কেন্দ্রসহ পশ্চিমবঙ্গের নয়টি কেন্দ্রের একাধিক বুথ।
ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর লোকসভা কেন্দ্র। বারুইপুরে হিমছি প্রাথমিক বিদ্যালয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বাম প্রার্থী সৃজন বট্টাচার্য। তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপরই তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সৃজন। আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সৃজনের অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
অন্যদিকে, যাদবপুরের ১০১ নম্বর ওয়ার্ডে ২৯৭, ২৯৮, ২৮১, ২৮২, ২০৪, ২৮০ বুথে এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি, ভয় দেখিয়ে বের করে দেওয়ার করার অভিয়োগ সিপিএম-এর। এজেন্টদের হুমকি , মারধরের অভিয়োগ।
অপরদিকে, উত্তেজনা ছড়ালো গাঙ্গুলিবাগানেও। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আহত হন এক প্রবীণ সিপিএম কর্মী। এরপর তাঁকে দেখতে যান সৃজন ভট্টাচার্য।
যাদবপুরের পাশাপাশি উত্তেজনা ছড়ালো ডায়মণ্ড হারবারেও। এই লোকসভা কেন্দ্রের ২৭১ নং বুথ, আটকৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলে সিপিআই(এম) এজেন্টের কাগজ কেড়ে নিয়ে নিজেকে সিপিআই(এম) এজেন্ট বলে দাবি শাসক দলের নেতার। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কমরেড প্রতীক উর রহমান পৌঁছে চিহ্নিত করেন তাঁকে। ভুয়ো এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়।
ফলতা বিধানসভার বিভিন্ন বুথে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস নিজে যখন এলাকায় ঢোকেন এবং পরিদর্শন করেন তার অভিযোগ একাধিক বুথে সমস্ত সিসিটিভি ক্যামেরা গুলোকে ঘুরিয়ে রাখা হয়েছে এবং কিছু সিসিটিভিতে টেপ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অপরদিকে তৃণমূল দুষ্কৃতীরা ছাপা মারছে মেরে ভোট করিয়ে নিচ্ছে এমনটাই অভিযোগ করেন বিজেপি প্রার্থী।
অপরদিকে শেষ পর্বের ভোটে চূড়ান্ত উত্তেজনা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে। এখানকার বেড়মজুর গ্রামের আট পাড়ায় গতরাতে পুলিশের সঙ্গেই এলাকায় ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল, এমনই অভিযোগ বাসিন্দাদের একাংশের। এই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেই কারণে রীতিমতো পরিকল্পনা করে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে দাবি BJP-র।
বসিরহাটের পাশাপাশি ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার দমদম লোকসভা কেন্দ্রও। ঘোলা জনসংঘ স্কুলে উত্তেজনা। এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে বুথে যান বাম প্রার্থী সুজন চক্রবর্তী। এই বুথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাম প্রার্থী। পরিস্থিতি সামাল দিয়ে সুজন চক্রবর্তী বলেন, ‘সামান্য গণ্ডগোল কথাকাটাকাটি হয় সেটা মিটিয়ে নিয়ে ভোট শান্তিপূর্ণ হোক সেটা বলে গেলাম সবাইকে’।
সোদপুর নন্দনকানন এলাকায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে দেখে স্লোগান পাল্টা স্লোগান। দমদম লোকসভা কেন্দ্রের পানিহাটি বিধানসভার নন্দনকানন এলাকায় শনিবার বিকেলে ভোট গ্রহণ প্রক্রিয়া খতিয়ে দেখতে যান প্রার্থী শীলভদ্র দত্ত। সেই সময় তাকে দেখে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা গো ব্যাক স্লোগান দেয়, ঘটনাস্থলে বিজেপি কর্মীদের পক্ষ থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয়।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Next Post

হার্দিক পান্ডের বিবাহ বিচ্ছেদ জল্পনা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

by administrator
July 1, 2024
0
12
লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...

Read more

আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

by administrator
June 17, 2024
0
22
আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য চার কেন্দ্রের উপনির্বাচনে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। সোমবার বিজেপিও...

Read more

কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

by administrator
June 11, 2024
0
34
কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক থেকে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ভোটে হারের পরই, সংগঠনের নেতাদের ওপর ক্ষোভ উগরে দিলেন...

Read more

রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের দিন জানাল কমিশন

by administrator
June 10, 2024
0
13
রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের দিন জানাল কমিশন

সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সহ ৭১ জন সাংসদ। ভোট মিটতেই এবার...

Read more

 আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির

by administrator
June 10, 2024
0
22
 আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির

কেন্দ্রে জোট সরকার নতুন নয়। ১৯৮৯ থেকে ২০২৪ প্রাপ্ত আসনের তালিকায় শীর্ষে বিজেপি। আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির। অষ্টাদশ লোকসভা নির্বাচনে...

Read more

তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

by administrator
June 10, 2024
0
23
তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

প্রথমবার, দ্বিতীয়বারের মত এবারও বাংলার ভাগ্যে জুটল প্রতিমন্ত্রীর পদ। শান্তনু, সুকান্ত মজুমদারকে নিশানা করে বিরোধীদের দাবি হাফপ্যান্ট পরা মন্ত্রী। অষ্টাদশ...

Read more

চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

by Raja Majumder
June 10, 2024
0
20
চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

২০১৯ লোকসভা নির্বাচনেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলি মুসলিম সম্প্রদায়ের থেকে অনেককেই প্রার্থী করেছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য হারে সেই...

Read more

উত্তরপ্রদেশে ভালো ফল, ভারত জোড়োর পর এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’

by Raja Majumder
June 8, 2024
0
16
উত্তরপ্রদেশে ভালো ফল, ভারত জোড়োর পর এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’

লোকসভা ভোটের আগে কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মনিপুর থেকে মুম্বই পর্যন্ত বিস্তৃর্ণ পথে রাহুল গান্ধি সম্পন্ন করেছিলেন ভারত জোড়ো ন্যায়...

Read more

বাংলা থেকে কারা মোদি মন্ত্রিসভায়? আলোচনায় চার নাম

by Raja Majumder
June 8, 2024
0
12
বাংলা থেকে কারা মোদি মন্ত্রিসভায়? আলোচনায় চার নাম

বাংলায় এবার খুব খারাপ ফল করেছে বিজেপি। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট চাপে বঙ্গ বিজেপি। তবুও তৃতীয় মোদি মন্ত্রিসভায় বাংলা...

Read more

সাতের মধ্যে মাত্র ২ মন্ত্রী বিজেপির! শরিকি চাপে জেরবার মোদি

by Raja Majumder
June 8, 2024
0
13
সাতের মধ্যে মাত্র ২ মন্ত্রী বিজেপির! শরিকি চাপে জেরবার মোদি

বিগত দুটি লোকসভায় বিজেপি একাই নিরঙ্কুষ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু পাশা পাল্টে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনে। এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি