একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, জানে আলম অপু নামে এক ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন। সেই বিষয়টি নিয়ে ১৪ ই আগস্ট সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে সংবাদ সম্মেলন করতে গিয়ে বিপদে পড়েন অপুর স্ত্রী। তার অভিযোগ সত্যি হলে, আসিফের প্রতি ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে কি আসিফের ডানা ছাটবেন মহম্মদ ইউনূস? আরো কি গভীর অন্ধকারের দিকে যাচ্ছে বাংলাদেশ?
বেশ কিছুদিন আগে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি
কোটি টাকার চাঁদাবাজির ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছিলেন। তাদের মধ্যে একজন
অভিযুক্ত জানে আলম অপু। ধারণা করা হচ্ছে, অপু আটক হওয়ার আগে ৩৫ মিনিটের এই স্বীকারোক্তিমূলক ভিডিওটি নিরাপত্তার জন্য কারও মাধ্যমে প্রকাশ করে গিয়েছিলেন।
ভিডিওতে অপুকে বলতে শোনা যায়, তিনি নিজেই চাঁদার টাকার ব্যাগ নিতে গিয়েছিলেন এবং অভিযানে অংশ নেওয়ার সময় একজন উপদেষ্টার সঙ্গে তার সরাসরি কথা হয়। জানে আলমের বক্তব্য অনুসারে, অভিযানের আগের দিন রাতে গুলশানের এক হোটেলের নিচে বাইক ও হেলমেট পরে থাকা এক ব্যক্তি। যাকে অন্তর্বর্তী সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলে দাবি করেছেন। অপুর প্রশ্ন, একজন উপদেষ্টা কেন রাত ৪টায় গুলশানের রাস্তায় আসবেন এবং আমার সঙ্গে কথা বলবেন? অপুর দাবি, অভিযানে যাওয়ার আগেই গুলশান জোনের ডিসি ও এসিকে জানিয়ে পুরো প্রসেস অনুসরণ করা হয়েছিল।
কেন এই অভিযান এবং আসিফ ভূঁইয়ার উপস্থিতি গণমাধ্যমে আসেনি, সেই প্রশ্ন তোলা হয়েছে। ভিডিওটিতে জানে আলম অভিযোগ করেন, এই ঘটনায় শুধু আসিফ ভূঁইয়া নন, আরও অনেকে জড়িত এবং এটি ওপেন সিক্রেট। তিনি দাবি করেন, গত বছরে যে ব্যক্তি ৫০০ টাকার স্কুটিতে চলতেন, তিনি এখন দামি মোটরসাইকেল চালান, ফাইভ স্টার হোটেল ছাড়া বসেন না।
ভিডিওতে অপু তার বক্তব্যে জানান, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং তাই এই ভিডিওটি আগেই প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন। যাতে পরবর্তীতে অন্য কোনও স্ক্রিপ্ট তৈরি করে তার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় না করা হয়।
আর এর মধ্যেই এত
আলোচনা সমালোচনার মধ্যে অপুর স্ত্রী কাজী আনিশা সংবাদ সম্মেলনে এসে এ ভিডিও নিয়ে অভিযোগ করে বলেন, গ্রেফতার হওয়ার আগে ৩১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে অপুকে দুটো মোটরসাইকেলে করে অপহরণ করা হয়। পরে গোপীবাগের বাসায় নিয়ে নির্যাতন করে ভিডিওটি বানিয়েছেন বিএনপি নেতা ইশরাক।
পরের দিন ১ অগাস্ট গোপীবাগে বিএনপির এই নেতার বাসার গলি থেকে গুলশানের চাঁদাবাজির মামলায় নাম আসা অপুকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে বলে দাবি কাজী আনিশার।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি।
আনিশার অভিযোগ, অপুকে ৪ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে খুবই নির্যাতন করা হয়। ২ হাজার পুলিস হত্যার প্রতিটি ঘটনায় তাকে আসামি করার হুমকি দেওয়া হয়। তাদের উদ্দেশ্য, তার মুখ থেকে ঘটনার মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ অথবা নাহিদ ইসলামের নাম বের করা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সরকার উল্টেই ফেঁসে গিয়েছে। আদেও কি এইভাবে প্রশাসনিক চাপ সৃষ্টি করা সম্ভব? নাকি তাদের অনুমোদনেই এগুলি হয়েছে? যদি এটা হয়ে থাকে, তবে সরকারের দিকেই তো আঙুল উঠলো। আনিশার এমন নানা মন্তব্য উল্টো বুমেরাং তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বলছেন বিশেষজ্ঞরা।












Discussion about this post