ট্রাম্পের সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কিনতে চলছে নয়া দিল্লি। তবে রাশিয়া থেকেও বেশ কিছু পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদি। রাশিয়া থেকেও বেশ কিছু সমরাস্ত্র কেনার বিষয়ে রয়েছে গুঞ্জন।
এর মধ্যে শুরু হয়েছে এশিয়ার সবথেকে বড় এয়ার শো। এবারের ভেন্যু বেঙ্গালুরু। ৪২ হাজার বর্গ কিলোমিটার জায়গায় সমরাস্ত্র প্রদর্শন করবে ৯০০ টি প্রতিষ্ঠান। যার মধ্যে ১৫০ টি বিদেশি। এয়ার শোয়ের অন্যতম বড় অংশগ্রহণকারী দেশ রাশিয়া। জানা যাচ্ছে, এই শো তে প্রায় ৫০০ টি সামরিক অস্ত্র প্রদর্শন করবে পুতিনের দেশ। এর মধ্যেই খবর আসছে সামরিক অস্ত্র কেনার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তালিকায় রয়েছে সুখোই 57 ফাইটার জেট, একাধিক মিসাইল, ইঞ্জিন।
সামরিক অস্ত্র কেনার কথা ভাবছে ভারত, সেটা আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল। এইবার জোরদার তার আলোচনা শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ভারত সামরিক অস্ত্র কিনে কিসের ইঙ্গিত দিচ্ছে? তবে কি যুদ্ধের কোনও আভাস মিলছে? এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। যে বৈঠক ছিল বহু প্রতীক্ষিত। সারা বিশ্বের নজর ছিল দুই রাষ্ট্র প্রধানের বৈঠকের দিকে। নরেন্দ্র মোদী চতুর্থ নেতা, যার সঙ্গে ট্রাম্প শপথ গ্রহণের পর আলোচনায় বসলেন। কি কি আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে! সেটা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। সূত্র বলছে, সেই বৈঠকে একটি বড় অংশ জুড়ে ছিল একাধিক দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ছাড়াও সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে আলোচনা। এখানেই ওয়াকিবহাল মহল বলছে, তবে কি ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়েছে মোদীর?
এখন পরিস্থিতি দেখলে দেখা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি। এই বিষয়ে বাংলাদেশ উস্কালেও ভারত চায় না যুদ্ধ করতে। অন্যদিকে রয়েছে পাকিস্তান। পাকিস্তান জ্ঞানত ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইবে না। কারণ পাক সরকারের অর্থনীতি তলানিতে। যে কোনওদিন দেওলিয়া ঘোষণা হয়ে যেতে পারে। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ভারতের সঙ্গে সেরকম কোনও দেশের যুদ্ধ পরিস্থিতি মনোভাব তৈরি নেই। তারপরও সামরিক খাতে বিপুল অর্থ ব্যায় করছে নয়া দিল্লি। এখন দেখার, এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ হয় কিনা ভারতের তরফে।












Discussion about this post