ট্রাম্প বিরোধীদের সঙ্গে ঢাকাতে গোপন বৈঠক করছেন মোহম্মদ ইউনূস। যা নিয়ে নানা জল্পনা উঠে আসছে বিশ্ব রাজনীতিতে। এবার কি ট্রাম কে সরাসরি চ্যালেঞ্জ করতে চান ইউনুস?
২০২৫ এ আন্তর্জাতিক ক্ষেত্রে বড়সড় রদবদল হয়েছে। ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে এবং দ্বিতীয় বারের জন্য আমেরিকার ক্ষমতায় বসলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই তার একের পর এক পদক্ষেপ। প্রথমে তিনি বাংলাদেশের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশকে পাঠানো সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। ফলে প্রবল বিপাকে মোহম্মদ ইউনূস। কিন্তু সাম্প্রতিক কালে, মোহাম্মদ ইউনূসের বেশ কিছু কার্যকলাপ, প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। কট্টর ট্রাম্প বিরোধীদের বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্ভুক্তি কালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে কি ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে চাইছেন ইউনুস? যদি তাই হয়, এত সাহস পাচ্ছেন কোথা থেকে? এখন সেই প্রশ্নই উঠছে।
গোপন সূত্রে জানা যাচ্ছে, আমেরিকান ধনকুবের জর্জ সোরোসের ছেলে এবং তার ওএসএফ অর্থাৎ ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যালেক্স সোরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনুস। গত বছরের অক্টোবরের পর এটি তাদের দ্বিতীয় বৈঠক। একটি পোস্টে ইউনূসের অফিস বলেছে, যে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎকার করেছেন।
উল্লেখযোগ্যভাবে, সোরোসের ওএসএফ-এর বিরুদ্ধে পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা সহ বেশ কয়েকটি অঞ্চলে শাসন পরিবর্তনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে, যেখানে কিছু অভিযোগ বাংলাদেশে শাসন পরিবর্তনের সঙ্গে জড়িত, যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল।
বাংলাদেশী মিডিয়া রিপোর্টে দাবি করে, যে আলোচনার ক্ষেত্রটি অর্থনৈতিক সংস্কার, সম্পদ পুনরুদ্ধার, গণমাধ্যমের স্বাধীনতা, নতুন সাইবার নিরাপত্তা আইন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়ে জড়িত। অ্যালেক্স সোরোস বাংলাদেশের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ ঢাকা ট্রিবিউন তাকে বলেছে, “আমরা এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে সমর্থন করার উপায়গুলি অন্বেষণ করবে।
কিন্তু প্রশ্ন উঠছে, মোহম্মদ ইউনূস আলেক্স সোরসের সঙ্গে যে বৈঠক করলেন, তা ট্রাম্প বিরোধী। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ল বাংলাদেশ। এবার কি আরো বড় কোন পদক্ষেপ করতে পারেন ট্রাম্প? তাহলে কিভাবে সামলে উঠে মোহাম্মদ ইউনুস সেটাই দেখার।












Discussion about this post