বাংলাদেশের বহু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে যতদূর যেতে হয়, ভারত যাবে। এর মধ্যেই ভারত সফর করলেন তুলসি গ্যাবার্ড। বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, বাংলাদেশে জঙ্গির বাড়বাড়ন্ত এর খবর তুলসির কানে পৌঁছেছে। এইবার তিনি পদক্ষেপ করতে পারেন বলে মনে করা হচ্ছে। এমনকি বেশ কিছু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তুলসি। সেখানে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ জনক।
এইবার আমেরিকা যে বাংলাদেশের উপর বড়সড়ো কোনও পদক্ষেপ করতে পারে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কবে ট্রাম্প তার খেলা শুরু করবেন, সেটার গ্যারান্টি কেউ দিতে পারছেন না। তবে এক প্রস্থ খেলা দেখিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকাপাকিভাবে আমেরিকার মসনদে বসার পর তিনি বাংলাদেশ সহ বেশ কিছু দেশকে আর্থিক সাহায্য বন্ধের নির্দেশ দিয়েছেন। এতে বেশ বিপদে পড়েছেন মিহুমুদ ইউনুস। তার কারণ, আর্থিক সাহায্যের জন্য বহু জায়গায় দারস্ত হয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশকে কতটা সাহায্য করতে পারবে সে সমস্ত সংস্থা, এখন তা প্রশ্ন চিহ্নের মুখে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করতে ২৯ মিলিয়ন ডলার এসেছিল বাংলাদেশে। এই নিয়ে আওস্তিতে পড়েছিলেন ইউনুস।
এবার তুলসী গাবাদের কাছে পরিষ্কার হয়ে গেল বাংলাদেশে কিভাবে বেড়ে উঠছে জঙ্গি সংগঠন। এই কথা একেবারে সত্য, হাসিনা সরকারের আমলে যে যে জঙ্গি সংগঠনগুলি নিষিদ্ধ ছিল, সেগুলিকে বাড়তে দিয়েছেন ইউনুস। এমনকি বহু জেলবন্দি জঙ্গিকে মুক্তি দিয়েছেন তিনি। কাজেই এই সমস্ত বিষয় তুলসীর কানে যেতেই তিনি নজর রাখছেন। প্রয়োজনে তিনি পদক্ষেপও করতে পারেন, এমনটাই অনুমান করা হচ্ছে।
এছাড়াও সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন চালিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার, সেটাও নজরে রয়েছে তুলসীর। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে নিজের নির্বাচনী প্রচারের সরব ছিলেন ডোনাল্ড ট্রাম। তিনি এটাও জানিয়েছিলেন, আমি ক্ষমতায় থাকলে বাংলাদেশের পরিস্থিতি এইরকম হতে দিতাম না। এখন তিনি ক্ষমতায়। এছাড়াও তুলসি গাবর্ড নিজেকে ইসকনের সদস্য বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু এখনও বাংলাদেশে জেলে। ইউনূসের প্রশাসন তাকে জেলে আটকে রেখেছে কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে। ফলে সব মিয়ে রোষানলে ইউনুস। এখন দেখার, কি পরিণতি হয় বাংলাদেশ এবং ইউনূসের।












Discussion about this post