• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট-২ নির্বাচনে থাকছে হাসিনার দল!

বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট-২ নির্বাচনে থাকছে হাসিনার দল!

Sumana Sarkar by Sumana Sarkar
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী বছর ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এখন প্রশ্ন, ১২ই ফেব্রুয়ারি কি লড়াই করবে আওয়ামী লীগ? নির্বাচন নাকি বয়কট? কোনটা বেছে নেবে শেখ হাসিনার দল? বাংলাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট ২। এখানেও প্রশ্ন, এই অভিযানের মূল লক্ষ্য কি আওয়ামী লীগ? অন্যদিকে ভারতে বসে নিয়ম করে বৈঠক করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কি নতুন কোনও কৌশল নিচ্ছে আওয়ামী লীগ? এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে নিশ্চুপ রাজনৈতিক দলগুলি। কেন নিশ্চুপ তারা? তবে কি জামায়েত থেকে বিএনপি, আওয়ামী লীগের ভোটে ভাগ চায়? কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে খেলা ঘুরছে।
শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে প্রায় ১৫ থেকে ১৬ মাস হল। এতগুলো মাস ধরে শুধু একটা বিষয় উঠে এসেছে। সেটা হল, নির্বাচন প্রসঙ্গ। কবে হবে নির্বাচন? শেষমেষ দেখা গেল, বহু অপেক্ষার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নিবন্ধন বাতিল করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা বলছিলেন, নির্বাচনে অংশ নিতে না পারলে, বয়কট করা হবে নির্বাচন। ভন্ডুল করা হবে নির্বাচন। কিন্তু এখন ভিন্ন কথা বলছেন, আওয়ামী লীগের প্রথম সারির নেতারা।
তবে কি আরও কৌশলী হচ্ছে আওয়ামী লীগ? যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, যখন প্রায় গোটা দেশ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে,তখন সেই খারাপ পরিস্থিতিতেও আওয়ামী লীগের সমর্থকরা বলেছেন, দেশে মোটামুটি ৪০ শতাংশ ভোটারের সমর্থন তারা পেয়েছেন। এমনকি বিগত দিনে যতবার নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেখানেও আওয়ামী লীগের চরম সংকটকালে, তারা ৪০ শতাংশ মানুষ সমর্থন করেছে। এখনও জানা যাচ্ছে, দেশের অর্ধেক মানুষের সমর্থন রয়েছে শেখ হাসিনার পক্ষে। ফলে এখন আর নির্বাচন বয়কট নয়। বরং আরও কৌশলী হয়ে, রণনীতি বদল করে হাঁটতে চায়ছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এর আগেও অডিও বার্তাতে বলেছেন, তিনি চান দেশে সুষ্ঠ, অবাধ নির্বাচন হোক। তাতে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে থাকতেও রাজি। এর আগে বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, তারমধ্যে মাত্র ২ বার নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ। বাকি সবগুলি নির্বাচনে অংশ নিয়েছে তারা। দলের একাধিক নেতার বক্তব্য, নির্বাচন বয়কটের পথে হাঁটবে না আওয়ামী লীগ। নির্বাচনের বৈধতা থাকলে অবশ্যই সঙ্গে থাকবে তাদের দল। হঠাৎ এমন বয়ান বদল কেন করছে আওয়ামী লীগ? তবে কি নির্বাচনে অংশ নিতে ছাড়পত্র পেয়ে গেল তারা?
এদিকে দেশের অন্দরে আওয়ামী লীগকে মোকাবিলা বা উৎখাত করার জন্য অপারেশন ডেভিল হান্ট ২ ঘোষণা করেছে মুহাম্মদ ইউনূসের সরকার। চলছে বেছে বেছে আওয়ামী লীগ নেতা, কর্মীদের ধরপাকড়। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি পরিস্থিতি বুঝে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত পাল্টে ফেলল হাসিনার দল? তাহলে কি তারা নির্বাচনে অংশ নেবে? উত্তর হল, না। এই মুহূর্তে ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এমনকি আওয়ামী লীগ বলছে, তারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসাবে দেখছে।
অর্থাৎ শেখ হাসিনার দল নির্বাচনে অংশ না নিলেও তারা নির্বাচন বয়কট করছে না। এখনও পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেত্রী থেকে শুরু করে বহু আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতের আশ্রয়ে রয়েছেন। শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, এটা তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে এমন অবস্থান নিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, একটা রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলে তারা গণতন্ত্রের বাইরে থাকতে চায় বলে ধরে নেওয়া হয়। এই মুহূর্তে শেখ হাসিনার দল সেই বদনাম কুড়াতে নারাজ। তারা বলছে, তারা নির্বাচনে বিশ্বাস করে বলেই বয়কটে যাচ্ছে না। বরং তারা প্রতিহত করছে। অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে সমস্ত আওয়ামী সমর্থক রয়েছে, তাদের ভোটে অংশ না নেওয়াতে উৎসাহ দিতে পারে আওয়ামী লীগ। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা করতে পারবে, ঠিকঠাক ভোট বাক্সে ভোট পড়েনি। অর্থাৎ নির্বাচন সঠিক রাস্তায় হয়নি। নতুন আওয়ামী লীগ অনেক বেশি কৌশলী হতে যাচ্ছে। যাকে মোকাবিলা করতে মুহাম্মদ ইউনূস সরকারকে হিমশিম তো খেতেই হবে। বলছেন বিশেষজ্ঞরা।

ADVERTISEMENT

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

আওয়ামী লীগ বিরোধী অভিযান ইউনূস সরকারের লাগাতার গ্রেফতারের নির্দেশ

Next Post

ভারতের সর্বশেষ বার্তা পেল ইউনূস এক ঢিলে দুই পাখি মারল দিল্লি!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের সর্বশেষ বার্তা পেল ইউনূস এক ঢিলে দুই পাখি মারল দিল্লি!

ভারতের সর্বশেষ বার্তা পেল ইউনূস এক ঢিলে দুই পাখি মারল দিল্লি!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি